অলস্পোর্ট ডেস্ক: আবারও জোড়া গোল। প্রথম দিন থেকে নতুন ক্লাবের হয়ে গোল করে চলেছেন লিওনেল মেসি । আর তাঁর দাপটেই চলতি টুর্নামেন্টের শেষ ১৬-তে পৌঁছে গেল দল। দলের অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের মূল উদ্দেশ্য ছিল মেসির মতো তারকা ফুটবলার যাঁর ভক্ত গোটা বিশ্বে রয়েছে, তাঁকে এনে দলের ফ্যানবেস বাড়িয়ে নেওয়া। সঙ্গে আমেরিকার মানুষদের ফুটবল মাঠমুখি করা ক্লাব ফুটবলে। মেসির নাম ঘোষণা হওয়ার পর থেকেই টের পাওয়া গিয়েছিল বেকহ্যামের পরিকল্পনায় কোনও খাদ ছিল না। তিনি মাঠে নামার আগেই ইন্টার ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল। এখন মেসির খেলা দেখতেই ইন্টারের ম্যাচে ভিড় জমাচ্ছেন ফুটবলপ্রেমীরা।
শুধু কি ক্লাব বা দর্শকরাই মেসির জন্য পাগল হচ্ছেন, মোটেও না। বরং মেসি নিজের সেরাটা দিয়ে চলেছেন। বার্সেলোর হয়ে বছরের পর বছর নিজেকে উজার করে দিয়েছেন তিনি। সেখান থেকে যখন তিনি পিএসজি-র জার্রসি পড়লেন তখন তাঁর সমর্থকরা একটা ধাক্কা খেয়েছিল। কিন্তু পিএসজি-র গণ্ডি পেরিয়ে তিনি যখন ইন্টার মিয়ামিকে বেছে নিলেন তখন ভ্রু তো কুঁচকে গিয়েছি সবার। কিন্তু মেসি প্রমান করে দিলেন, দল যেমনই হোক না কেন তিনি আসলেই ফুটবলের রাজা।
প্রথম ম্যাচেই এক গোল করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে তাঁর পা থেকে এসেছিল জোড়া গোল। আবারও জোড়া গোল করতেন তিনি। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে লিগস কাপের ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩-১ কগোলে হারিয়ে দিল ইন্টার মিয়ামি। আর ঁএই তিন গোলের মধ্যে দুটো লেখা হল মেসির নামে। আর এই জয়ের সঙ্গেই লিগস কাপের শেষ ১৬-তে পৌঁছে গেল দল। শেষ ১৬-র ম্যাচে ইন্টারকে খেলতে হবে এফসি ডালাসের বিরুদ্ধে।
এদিন মেসির প্রথম গোল আসে ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যেই। মেসি যে দুরন্ত ছন্দে তা তাঁর গোল দেখেই স্পষ্ট। বক্সের মধ্যে যেভাবে বুক দিয়ে বল নামিয়ে গোলে বাঁ পায়ের ভলি দেখে হয়তো প্রতিপক্ষ সমর্থকরাও গ্যালারিতে লাফিয়ে উঠেছিলেন। তবে ইন্টার এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১১ মিনিটেই গোল শোধ করে দেয় প্রতিপক্ষ দল। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দলের এবং নিজের দ্বিতীয় গোলটি তিনি করেন দ্বিতীয়ার্ধে। এবারও জোসেফ মার্টিনেজের অসাধারণ ক্রস থেকে আবারও সেই দুরন্ত ভলি দেখা গেল মেসির। তিন ম্যাচে পাঁচ গোল দলকে তালিকার নিচ তলা থেকে ট্রফির দাবিদার করে তুলেছেন স্বয়ং মেসি। এদিন হলুদ কার্ডও দেখলেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
