Cart Total Items (0)

Cart

All Sports
লিওনেল মেসি

অলস্পোর্ট ডেস্ক: দুরন্ত লিওনেল মেসি । ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর পায়ের জাদু চলছেই। আর তার দাপটেই এগিয়ে চলেছে ইন্টার। এবার তিন গোলের মালিক সেই মেসি। পিছিয়ে পড়ে কী করে ম্যাচ ছিনিয়ে নিতে হয় তা মেসির গোলের খিদে না দেখলে বোঝা মুশকিল। ম্যাচটি নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ড্র হয়েছিল। হারা ম্যাচকে শেষ মুহূর্তে ড্রয়ে নিয়ে গিয়েছিলেন মেসিই।পেনাল্টিতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে 4-4 গোলে ড্র করার পর পেনাল্টিতে এগিয়ে যায়। লিগ কাপের কোয়ার্টার ফাইনাল হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তার আগে অবশ্য মেসির ট্রেডমার্ক কার্লিং ফ্রি-কিক মিয়ামির হয়ে তাঁর চতুর্থ ম্যাচে সপ্তম গোলটি এনে দিয়েছিল।

ম্যাচ শেষের যখন ১০ মিনিট বাকি তখনও ৪-২ গোলে পিছিয়ে ছিল ইন্টার মিয়ামি। লিগস কাপ, মেজর লিগ সকার এবং মেক্সিকোর লিগা এমএক্সের নিয়ম অনুযায়ী ড্র ম্যাচে সরাসরি পেনাল্টি শুট হবে। এখানে কোনও অতিরিক্ত সময়ের গল্প নেই। ছয় মিনিটে জর্দি আলবার পুল-ব্যাক থেকে ক্লিনিক্যাল সাইড-ফুট ফিনিশ দিয়ে মিয়ামিকে এগিয়ে দিয়েছিলেন মেসি। প্রথমে অবশ্য সেই গোল অফসাইডের জন্য বাতিল করা হয়েছিল কিন্তু রেফারি রিভিউ করার পর সিদ্ধান্ত বগল করা হয়।

৩৭ মিনিটে আর্জেন্টিনার ফাকুন্ডো কুইগননের গোলে ডালাস সমতা আনে, যিনি ফুল-ব্যাক মার্কো ফারফানের ওভারল্যাপিং থেকে দুর্দান্ত পুল-ব্যাকে গোলটি করে যান। হাফ টাইমের ঠিক আগে বার্নার্ড কামুঙ্গোর অসাধারণ ফিনিশিংয়ে হোম সাইড লিড নিয়ে নেয়।

ডালাসের আর এক আর্জেন্টাইন খেলোয়াড় অ্যালান ভেলাস্কো ৬৩ মিনিটে বাঁ দিক থেকে ফ্রি-কিকে ৩-১ ব্যবধানে এগিয়ে যান। পরিবর্ত হিসেবে নামার মাত্র এক মিনিটের মধ্যেই আলবার কাছ থেকে নিচু বলে স্লট করা বেঞ্জামিন ক্রেমাশির গোলে মিয়ামি ব্যবধান কমায়। কিন্তু বিপদ বাড়ায় ইন্টারের সেম সাইড গোল। রবার্ট টেলরের যখন পল আরিওলার পাস আটকানোর চেষ্টা করছিলেন তখনই নিজের জালে বল জড়িয়ে দেন। যার ফলে ডালাস ৪-২ গোলে এগিয়ে যায়।

এর পর মেসির বক্সের মধ্যে একটি ফ্রি-কিকে ফারফান নিজের গোলে বল ঠেলেই মিয়ামিকে প্রান ফিরিয়ে দেন। শেষের পাঁচ মিনিটে মেসির ২০ গজ দূর থেকে দুরন্ত ফ্রি-কিক ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়। শুট-আউটে প্রথম শটটি কগোলে রূপান্তরিত করেন মেসি। ডালাসের হয়ে প্যাক্সটন পমিকাল মিস করেন এবং ক্রেমাসচি চূড়ান্ত স্পট-কিকে গোল করে মিয়ামির স্থান নিশ্চিত করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *