Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: অবৈধ নির্মাণের জেরে দ্বিতীয় বার জরিমানার সম্মুখীন হল নেইমার । এর আগেও এক বার ৮ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে ব্রাজিলের ফুটবল তারকাকে। কিন্তু সেখানেই থেমে থাকেনি ব্রাজিলের পরিবেশ মন্ত্রক। আরও এক বার জরিমানার শাস্তি দেওয়া হয়েছে নেইমার। তবে এ বার তাঁকে কত টাকা দিতে হবে তা এখনও জানানো হয়নি। বাড়ি তৈরি করতে গিয়ে নেইমার পরিবেশের কতটা ক্ষতি করেছেন সেটা খতিয়ে দেখে তার পর জরিমানার অঙ্ক জানানো হবে তাঁকে।

ব্রাজিলের রিও ডি জেনেইরোর বাইরে মাঙ্গারাটিবা নামের একটি জায়গায় ১০ হাজার বর্গমিটার এলাকার উপরে বাড়ি রয়েছে নেইমারের। ২০১৬ সালে বাড়িটি কিনেছিলেন তিনি। কিন্তু সেই বাড়িতে পরবর্তীতে অনেক নির্মাণ কাজ হয়েছে। সেটা করতে গিয়েই নেইমার পরিবেশের ক্ষতি করেছেন বলে অভিযোগ।

ব্রাজিলের পরিবেশ মন্ত্রক একটি তদন্তকারী দল তৈরি করেছে। তারাই পুরো ঘটনাটা খতিয়ে দেখছে। তদন্তে দেখা গিয়েছে, একটি নদী কেটে কৃত্রিম হ্রদ বানিয়েছেন নেইমার। তার জন্য অবৈধ ভাবে খনন করতে হয়েছে। এ ছাড়া বালি ফেলে কৃত্রিম সৈকত তৈরি করেছেন তিনি। এই কাজের ফলে সেখানকার বাস্তুতন্ত্রে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সম্পূর্ণ তদন্ত হওয়ার পরে নেইমারকে জরিমানার টাকা জানানো হবে।

নেইমারকে অবৈধ নির্মাণ থামানোর নির্দেশ দিয়েছিল পরিবেশ মন্ত্রক। কিন্তু সে কথা তিনি শোনেননি বলে অভিযোগ। পরিবর্তে সেই বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন তিনি। তার ফলে আরও কড়া পদক্ষেপ করেছে ব্রাজিলের প্রশাসন। জানা গিয়েছে, জরিমানার টাকা দিতে রাজি নেইমার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *