ইগর স্টিমাচের লাল কার্ড
অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার বেঙ্গালুরুতে ভারত এবং কুয়েতের মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের শেষ লিগ ম্যাচে বেশ কয়েকবার অখেলোয়ারোচিত ঘটনার সাক্ষী থাকল। ম্যাচ অফিসিয়াল এবং কুয়েত খেলোয়াড়দের সঙ্গে তর্কের পর ভারতের কোচ ইগর স্টিমাচ-কে আবার মাঠ ছাড়তে হল। ভারত ও কুয়েতের একজন করে খেলোয়াড়কেও খারাপ ফাউলের কারণে মাঠ ছাড়তে হল। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ এটি দ্বিতীয়বার যখন স্টিম্যাচকে মাঠ ছাড়তে হল। এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁকে লাল কার্ড দেখানো হয়েছিল। মঙ্গলবার কুয়েতের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুই দলই সেমিফাইনালে থাকলেও পয়েন্ট টেবিলে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।
দুই দলের মধ্যে ফুটবল-দক্ষতার তুমুল লড়াইয়ের পাশাপাশি এ দিন একাধিকবার কান্তিরাভা স্টেডিয়ামের সবুজ গালিচায় অশান্তির ঝড়ও ওঠে। অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে ভারতীয় দলের হেড কোচ ইগর সিটমাচকে ফের লাল কার্ড দেখে মাঠে ছেড়ে বেরিয়ে যেতে হয়। এই ম্যাচেই তিনি লাল কার্ডের সাসপেনশন কাটিয়ে মাঠে ফিরেছিলেন। কিন্তু ফের লাল কার্ড দেখায় এ বার ক’টি ম্যাচে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, সেটাই দেখার। তবে সেমিফাইনালে যে তাঁর ভারতের ডাগ আউটে থাকা হচ্ছে না, এই নিয়ে কোনও সন্দেহ নেই।
শুধু কোচ নয়, ভারতীয় দলের তরুণ ফরোয়ার্ড বাংলার ফুটবলার রহিম আলিও শেষ দশ মিনিটের জন্য পরিবর্ত হিসেবে মাঠে নেমে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। মেজাজ গরম করে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ঠেলে ফেলে দেওয়ার অপরাধে লাল কার্ড দেখতে হয় তাঁকে। যাঁকে ঠেলে ফেলে দেন তিনি, সেই হামিদ আল কালাফকেও লাল কার্ড দেখান রেফারি। কারণ, তিনি বল কাড়তে গিয়ে অন্যায় ভাবে সহাল আব্দুল সামাদকে ঠেলে ফেলে দেন। তারই প্রতিবাদ করতে যান রহিম। এই ঝামেলার ফলে মনসংযোগে ব্যাঘ্যাত ঘটে এবং ভারতীয় রক্ষণের ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠা নক্ষত্র আনোয়ার ভুল করে নিজের গোলেই বল ঠেলে দেন।
খেলা ব্যাহত করার জন্য প্রথমে হলুদ কার্ড দেখানো হয় স্টিমাচকে। এরপর ম্যাচ অফিসিয়ালদের কাছে যাওয়ার কারণে তাঁকে লাল কার্ড দেখানো হয়। স্টিম্যাচ ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন এবং অবশেষে ৮১ মিনিটে লাল কার্ড দেখেন। এখানেই শেষ নয়, কিন্তু ভারতের রহিম আলি এবং কুয়েতের আল কাল্লাফকে বিদায় করার মুহূর্তটি সেখানেই শেষ হয়নি। ৮৪ মিনিটে কাল্লাফ ভারতের সাহল আবদুল সামাদকে ধাক্কা দিলে এবং রহিম কুয়েত খেলোয়াড়কে পাল্টা ধাক্কা দিলে হাতাহাতি শুরু হয়। ম্যাচের ফল বদলের আর সুযোগ ছিল না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
