এশিয়ান গেমসে অংশগ্রহণ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন মাইলস্টোন ছুঁলো ভারতীয় ফুটবল দল। পরপর ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে জয়ী হয়ে এবার ভারতীয় ফুটবল দল নতুন ফিফা র্যাঙ্কিং -এ আরও এক ধাপ উপরে উঠে এল।
সাফ চ্যাম্পিয়নশিপ এই নিয়ে পর পর ন’বার জিতল ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারতের তেরঙা ওড়ালেন ফুটবলাররা। গোটা স্টেডিয়াম গেয়ে উঠল জনগন মন অধি।
ম্যাচ অফিসিয়াল এবং কুয়েত খেলোয়াড়দের সঙ্গে তর্কের পর ভারতের কোচ ইগর স্টিমাচ-কে আবার মাঠ ছাড়তে হল লাল কার্ড দেখে। এই নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বার।
মঙ্গলবার চলতি সাফ চ্যাম্পিয়নশিপে ২০২৩ লিগ পর্বের শেষ ম্যাচে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করে কুয়েতের বিরুদ্ধে ১-১ ড্র করে।
সাফে ভারত-নেপাল ফুটবল যুদ্ধের মাঝেই অন্য লড়াই দেখল ফ্য়ানরা। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর দ্বিতীয় ম্য়াচে খেলতে নেমেছিল ভারত।
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারত। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নেপালকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারত।
বুধবার বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখায় ভারত। ৪-০ গোলে পাকিস্তানকে হারিয়েই যাত্রা শুরু করেন সুনীল ছেত্রীরা।বুধবার বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখায় ভারত। ৪-০ গোলে পাকিস্তানকে হারিয়েই যাত্রা শুরু করেন সুনীল ছেত্রীরা।
প্রথমার্ধ শেষের কিছুক্ষণ আগে ভারতের হেড কোচ ইগর স্টিমাচ-কে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। যে ম্যাচ সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে জিতে যায় ভারত।
আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা আর তার পরই ভারত বনাম পাকিস্তান যুদ্ধের বাঁশি হাতে মাঠে নেমে পড়বেন রেফারি। আর সেই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
ভারতীয় ফুটবল দল-এর কোচ ইগর স্টিমাচ মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন, র্যাঙ্কিং দেখে যাতে প্রতিপক্ষকে কোনওভাবেই সহজভাবে নেওয়া না হয়।
