‘পরিবেশ বান্ধব কমলা রঙের চকচকে জিনিস ও জিগসর টুকরো ছড়িয়ে উইম্বলডনের কোর্টে
অলস্পোর্ট ডেস্ক: উইম্বলডন চলাকালীন কোর্টে হঠাৎই ঢুকে পড়লেন পরিবেশ ও জলবায়ু নিয়ে আন্দোলনকারী কয়েকজন। বুধবার উইম্বলডনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি ভন্ডুল করাই ছিল তাঁদের লক্ষ্য। তাঁদের মধ্যে ছিলেন দু’জন পুরুষ এবং একজন মহিলা। তাঁদের প্রত্যেকেরই জামার উপর লেখা ছিল ‘তেল বন্ধ কর’। দ্রুতই তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
১৮ নম্বর কোর্টে প্রায় দু’ঘন্টার ব্যবধানে দু’টি ঘটনা ঘটে যায়। অল ইংল্যান্ড ক্লাবে খেলা চলাকালিন ঘটে এই অপ্রীতিকর ঘটনা। যখন প্রথম রাউন্ডের খেলা চলছিল ২১তম বাছাই গ্রিগর দিমিত্রভ ও জাপান থেকে যোগ্যতা অর্জন করা শো শিমাবুকুরো মধ্যে তখনই দুই আন্দোলনকারী কোর্টে ঢুকে পড়েন। এই আচরণে চূড়ান্ত বিরক্ত হয়ে এক দর্শক তাঁদের উদ্দ্যেশ চিৎকার করে বলেন, ‘‘বেরিয়ে যাও কোর্ট থেকে।’’ ব্রিটেনের কেটি বোল্টার এবং অস্ট্রেলিয়ার দারিয়া সেভিল ম্যাচের সময় তৃতীয় এক আন্দোলনকারী কোর্টে ঢুকে পড়ে ম্যাচে ব্যঘাত ঘটায়। ওই ব্যক্তিকে মাঠ থেকে সরিয়ে নিতে সাহায্য করেন এই দুই খেলোয়াড়।
এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে কারণে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যানের কাছ থেকে একটি সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেছেন, ‘‘উইম্বলডনের আন্দোলনকারীরা দর্শকসহ সারা বিশ্বের ভক্তদের আনন্দ মাটি করতে চেয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘এই রকম ঘটনা মেনে নেওয়া যায় না। যেসব আন্দোলনকারীরা খেলার পরিবেশ নষ্ট করতে চেয়েছিল তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’’
আন্দোলনকারীদের দাবী ইউকে সরকার যতক্ষণ না সমস্ত তেল এবং গ্যাসের ভান্ডার খোঁজ করা বন্ধ করবে, ততক্ষণ তাঁদের প্রতিবাদ চলবে। তাঁরা জানায়, ‘‘পরিবেশ বান্ধব কমলা রঙের চকচকে জিনিস ও জিগসর টুকরো কোর্টে ছুড়ে দেয়।’’ কোর্ট পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। যার কারণে খেলা শুরু হতে বেশ কিছু সময় লেগে যায়।
৬৬ বছরের সিমন মিলনার এডওয়ার্ড বলেছেন, ‘‘আমি সবসময় পরবর্তী প্রজন্মের সঙ্গে আছি। আমি চাই না রাজনৈতিক নেতারা স বকিছু ভেঙে গুড়িয়ে দিক আর সেই টুকরো অংশ নিয়ে বাঁচুক আগামী প্রজন্মের।’’
এই ঘটনার পর উইম্বলডনের প্রধান সচীব সর্তকতা আরও বাড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে লর্ডসে দ্বিতীয় অ্যাসেজ টেস্টের সময়ও এই আন্দোলনকারীদের দেখা গিয়েছিল। এই একই ঘটনা দেখা গিয়েছিল বিশ্ব স্নুকার চ্যাম্পিয়ানশিপ এবং ইংলিশ প্রিমিয়ারশিপ রাগবি ফাইনালে।
এই দলের সদস্যদের খুঁজে বের করতে পুলিশকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। সন্দেহজনিত যে কোনও লোকদের গ্রেপ্তার করার অনুমতি দেওয়া হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
