অলস্পোর্ট ডেস্ক : মেক্সিকোর ফুটবলপ্রেমীদের মন খারাপ। তাঁরা অপেক্ষায় ছিলেন মেক্সিকো সিটিতে নবনির্মিত আজটেকা স্টেডিয়ামে ক্লাব আমেরিকা ও ইন্টার মিয়ামির মধ্যে কনকাকাফ চ্যাম্পিয়ন্স ম্যাচে লিওনেল মেসির খেলা দেখার জন্য। কিন্তু তাঁদের সে আশায় জল ঢেলে দিয়ে নাশভিলে, অ্যাওয়ে গোলের নিয়মে মেসি ও জেভিয়ার মাসচেরানোর দলকে ওই ম্যাচ থেকে ছিটকে দিয়ে। গতবছর এই একইধরনের সুযোগ হাতছাড়া হয়েছিল ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে হেরে পুমাস বিদায় নেওয়াও।
শুধু মেসি নয়, মেক্সিকোর মাটিতে ক্রিশ্চিয়ানো রোনান্ডোর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ২৮ মার্চ মেক্সিকো সিটির মাঠে পর্তুগালের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলবে মেক্সিকো। কিন্তু বর্তমানে হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে ব্যস্ত থাকায় রোনাল্ডো ওই ম্যাচে অংশ নেবেন বলে মনে হয় না। এমনই জানা গেছে পর্তুগাল শিবির থেকে। আসলে রোনাল্ডো সৌদি প্রোলিগে যে ক্লাবে খেলেন, সেই আল নাসরের টিম ম্যানেজমেন্টের তরফে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, রোনাল্ডো হ্যামস্টিংয়ের চোটচা বেশ গুরুতর। সারতে সময় লাগবে। তাই ফুটবলার ও দলের স্বার্থে তাঁকে মাঠে নামাতে তাড়াহুড়ো বা জোরাজুরি যেন করা না হয়।
তবে রোনাল্ডো খেলবেন কিনা মেক্সিকোর মাটিতে সেটা নির্ভর করছে, পর্তুগালের জাতীয় দলের চিফ কোচ রবার্তো মার্টিনেজের ওপর। তাঁর দল নির্বাচনের ওপর। অবশ্য পর্তুহাল কোচও যে চাইবেন না, পুরো ফিট না হওয়া পর্যন্ত রোনাল্ডোকে মাঠে নামাতে। তাতে হিতে বিপরীত হবে। রোনান্ডোকে তাঁর বিশ্বকাপের মঞ্চে বেশি দরকার। রোনাল্ডো রেকর্ডসংখ্যক ষষ্ঠবার বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে না খেললে, তাঁর অনেক পরিকল্পনাই ভেস্তে যাবে।
তাই আপাতত মেক্সিকোবাসীকে অধীর আগ্রহে অপেক্ষায় থাকতে হবে বিশ্বকাপের আসরে দুই মহারথী মেসি ও রোনাল্ডোর সম্ভাব্য দ্বৈরথ দেখার জন্য। সবকিছু ঠিকঠাক চললে বিশ্বকাপের নকাউটে পর্বে পর্তুগাল ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। এমন একটা ম্যাচ দেখার জন্য বসে থাকে গোটা বিশ্ব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
