Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ তিনমাসও বাকি নেই ২০২৬ বিশ্বকাপে বল গড়াতে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে এবার বড় চ্যালেঞ্জ খেতাব ধরে রাখার। সেই লড়াইয়ে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি থাকবেন ধরে নিয়েই নিজের পরিকল্পনা সাজাচ্ছেন জাতীয় দলের চিফ কোচ স্কালোনি। যদিও মেসি নিজে মুখে এখনও বলেননি, তিনি বিশ্বকাপে খেলবেনই। তিনি বারবারই বলে আসছেন, নিজের ফিটনেস বুঝে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

হ্যাঁ, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিয়েছে আর্জেন্টিনার কোচ স্কালোনির কাছে। কারণ মেসি যে ক্লাবে খেলেন, সেই ইন্টার মিয়ামির কোচ জেভিয়ার মাসচেরানো সাফ জানিয়েছেন, বিশ্বকাপের খেলার কথা ভেবে তিনি তাঁর ক্লাবের ম্যাচ থেকে মেসিকে অব্যহতি দেবেন না। নিজের দলের লক্ষ্যপূরণে মেসিকে প্রয়োজনমতো ব্যবহার করবেন। মাসচেরানো যদি টানা মেসিকে ক্লাব ম্যাচে খেলিয়ে যান, তাহলে মেসি কি সেই ধকল নিতে পারবেন বা বিশ্বকাপের ম্যাচে দেশের হয়ে সেরা দেওয়ার মতো তারতাজা থাকবেন?‌ চোট পেলে তো বিশ্বকাপে খেলার সম্ভাবনাও শেষ।

মেসি আপাতত ক্লাব ফুটবল ছেড়ে দেশের জার্সিতে ইন্টারন্যাশানাল ডিউটি সারতে ব্যস্ত। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে গেছেন। এই ম্যাচের দিনগুলিতে মেসিকে কাছে পাবেন কোচ স্কালোনি। বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারার, মেসির মনোভাব জানার, খেতাব ধরে রাখতে মেসির সঙ্গে পরামর্শ সারার। তারপর মেসি আবার ফিরবেন এমএলএসের ক্লাব ফুটবলে ইন্টার মিয়ামির হয়ে খেলতে।

তবে ক্লাব ফুটবলে মেসিকে বিশ্রাম না দেওয়ার ভাবনা না থাকলেও, মিয়ামির কোচ মাসচেরানো বলেছেন, ‘‌ এই মুহূর্তে মেসি দেশের হয়ে খেলতে গেছে। ও ফিরলে, দেখতে হবে ও কী অবস্থায় আছে। সেইমতো বুঝেশুনেই ওকে ব্যবহার করব। আমি জানি মেসি কীধরনের ফুটবলার। দেশের জন্য ওকে কতটা দরকার। ও যাতে অসাচ্ছন্দ বোধ না করে ক্লাব খেলতে গিয়ে সেটা মাথায় রাখব। আমার দলের ও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। ওকে ধরেই আমি এগোচ্ছি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে, সাফল্য পেতে। সত্যি বলতে কী, মেসিকে বাদ দিয়ে আমাদের সেই লক্ষ্যপূরণ সম্ভব নয়। আমি জানি বিশ্বকাপ খুব দূরে নেই। তাই একটা যৌথ আলোচনার মাধ্যমে ঠিক করব, ক্লাব ম্যাচে কীভাবে ওকে ব্যবহার করা যায় সবদিক বজায় রেখে। তার জন্য মেসির ফিটনেস ও অন্যান্য দিকগুলো সবসময় নজরে থাকবে।’‌

আসলে নাশভিলের কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে যাওয়াটা মনে থেকে মানতে পারছেন না ইন্টার মিয়ামি কোচ মাসচেরানো। তাই বিশ্বকাপের আগে এমএলএসের ম্যাচগুলোয় আর কোনও বাজে ফল তিনি চান না। আর তাই মেসিকে ছাড়া মাঠে নামার কথা ভাবতে পারছেন না।

মেসির নেতৃত্বে শুক্রবার মরিতানিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা আন্তর্জাতির প্রীতি ম্যাচে। ৩১ মার্চ প্রতিপক্ষ জাম্বিয়া। আগে ঠিক ছিল কাতারের মাঠে স্পেনের বিরুদ্ধে খেলবেন মেসিরা ফাইনালিসিমায়। কিন্তু আরব দুনিয়ার যুদ্ধের হানাহানিতে সেই ম্যাচ বাতিল হয়ে গেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *