Cart Total Items (0)

Cart

All Sports India
লিওনেল মেসি

 

অলস্পোর্ট ডেস্ক:‌ মরিটুয়ানার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে খেলেননি লিওনেল মেসি। পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। আর্জেন্টিনা ওই ম্যাচটা ২-‌১ গোলে জিতলেও দলের খেলা সকলের মন কাড়েনি। সম্ভবত সে কারণেই জাম্বিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে শুরু থেকে মেসিকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপ শুরু হতে বেশি দেরি নেই। আর্জেন্টিনা কোচ স্কালোনি তাঁর দলটা গুছিয়ে নিতে চান এবার সেকারণেই। সেটা মাথায় রেখে মেসিকে ম্যাচে বেশি সময় ব্যবহারের পথে হাঁটছেন। তবে একইসঙ্গে স্কালোনি এটাও বলেছেন, বিশ্বকাপে মেসি খেলবেন কিনা, সেটা তাঁর ব্যাপার, তিনি কোনও জোর করবেন না। ডি মারিয়া আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন বিশ্বকাপে খেলার আশা নিয়ে। স্কালোনি সাফ জানিয়েছেন, মারিয়া তাঁর পরিকল্পনায় আর নেই। তিনি তাঁর সেরা সময় পেরিয়ে এসেছেন। কিন্তু মেসির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তাঁর এখনও অনেক কিছু দেওয়ার আছে।

৩৮ বছরের মেসি এখনও নিশ্চিত করে বলেননি তিনি বিশ্বকাপে খেলবেন কিনা। আগের মতোই বলেছেন, তিনি প্রতিদিন নিজের ফিটনেস বিশ্লেষণ করছেন। তার ভিত্তিতেই চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এটা জেনেই কোচ স্কালোনির প্রতিক্রিয়া, ‘‌ বিশ্বকাপে যোগ্যাতানির্ণায়ক পর্বের সব ম্যাচে মেসি খেলেছিল। মূল পর্বে তুলতে। তাই সকলের মতো আমিও চাই মেসি শেষবার অর্থাৎ ষষ্ঠবার বিশ্বকাপে খেলুক। বিশ্বকাপের খেলাটা আরও একবার উপভোগ করুক। তবে তার জন্য আমি কোনও জোর করব না। ওটা ওর ওপরই ছেড়ে দিয়েছি। অবশ্য একটা কথা বলব, মেসিও এরপর এমন একটা খেলার মঞ্চ মিস করবে, ওর মন খারাপ করে দেবে।’‌

জামবিয়া ম্যাচে এসিএল টিয়ারের জন্য স্কালোনি পাবেন না ২৩ বছরের প্রতিভাবান ফুটবলার জোয়াকিন পানিচেলিকে। বিশ্বকাপে স্কালোনির পরিকল্পনায় তিনি ভালভাবেই ছিলেন। জুলিয়ান আলভারেজ ও লওতারো মার্টিনেজের সঙ্গে আক্রমণভাগে নাম্বার নাইন হিসেবে পানিচেলির খেলা পাকা ছিল। এখন আর সেটা সম্ভব নয়। আর্জেন্টিনা কোচ স্কালোনি ইতিমধ্যেই বিশ্বকাপের কথা মাথায় রেখে ৫৫ জন ফুটবলারের তালিকা বানিয়েছেন। মে মাসের শেষে সর্বশেষ পারফরমেন্সের ভিত্তিতে চুড়ান্ত ২৬ জনকে বেছে নেবেন। স্কালোনির মতে, ফুটবলারদের সেই দলে ঢোকার এই ম্যাচগুলোই শেষ সুযোগ নিজেদের মেলে ধরে। মরিটুয়ানার বিরুদ্ধে জিতলেও পারফরমেন্স যে ভাল হয়নি, অর্থাৎ চ্যাম্পিয়নসুলভ হয়নি, সেটা মানছেন স্কালোনি। জাম্বিয়া ম্যাচে খেলার মান বাড়ানো জরুরি বলেই মনে করছেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *