Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আঙ্গুলের চোটের জন্য সাময়িক মাঠের বাইরে ছিলেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো ‘‌দিবু’‌ মার্টিনেজ। অ্যাস্টন ভিলা তারকার আঙ্গুলের হাড় ভেঙেছিল ২০ মে ফ্রিলবার্গের বিরুদ্ধে ইওরোপা কাপ ফাইনালে মাঠে নামার আগে গা ঘামানোর সময়। আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা এমিলিয়ানো রিহ্যাব করার সময় একহাতে বিশেষ ধরনের ‘‌স্প্লিন্ট’‌ ব্যবহার করেছিলেন, আর অন্যহাতে গোলকিপার গ্লাভস। অবশেষে চোট সারিয়ে দু’‌হাতে গোলকিপার গ্লাভস পরে অনুশীলন করলেন তিনি। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আর্জেন্টিনা ফুটবল শিবির ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগনিত সমর্থকরা।

চোটের কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারেননি গোলকিপার দিবু, তবে আশা করা যায় ১৬ জুন কানাসাস সিটিতে অনুষ্ঠেয় আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি গোলের নীচে দাঁড়াবেন। ৩৩ বছর বয়সী মার্টিনেজ ভিলার জার্সিতে প্রিমিয়ার লিগে নিজের দক্ষতা তুলে ধরেছেন। অ্যাস্টন ভিলার চতুর্থ স্থান প্রাপ্তির পিছনে তাঁর হাত রয়েছে। ইওরোপা লিগ মরশুমের দলে তাঁর নাম জোড়া হয়। ২০২২ কাতার বিশ্বকাপে সেরা গোলকিপারের স্বীকৃতি পান। ২০২৪ কোপা আমেরিকা জয়ে তাঁর অবদানের জন্য তাঁর হাতে উঠেছিল গোল্ডেন গ্লাভস খেতাব।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে এবারের ২০২৬য়ের দলটার অনেক মিল রয়েছে। কাতারে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে মেসির হাতে বিশ্বকাপ ওঠার পিছনে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা ছিল গোলকিপার মার্টিনেজের। ফাইনাল ম্যাচ ৩-‌৩ থাকার সময় ১২৩ মিনিটের মাথায় ফ্রান্সের রান্ডাল কোলো মুয়ানির শট অবিশ্বাস্য ভাবে মার্টিনেজ রুখে না দিলে মেসির আর বিশ্বকাপ জেতা সম্ভব হত কিনা বলা মুশকিল। টাইব্রেকারেও মার্টিনেজ তাঁর দক্ষতা তুলে ধরে আর্জেন্টিনাকে ৪-‌২ গোলের জয় এনে দেন। এবারও তাঁর ওপর ভরসা রাখছেন কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসি। খেতাব ধরে রাখা দু’‌জনেরই লক্ষ্য মার্টিনেজের মত, তবে অনেক চাপমুক্ত মেজাজে। বরং বলা ভাল আমেরিকার মাঠে বিশ্বকাপ খেলাটা উপভোগ করতে নামবেন মেসি, আলভারেজ, লওতারো, দিবুরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *