অলস্পোর্ট ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় রসনা তৃপ্তির ব্র্যান্ড হল ম্যাকডোনাল্ডস। সারা বিশ্ব জুড়ে এই খাদ্য সংস্থার আউলেট ছড়িয়ে রয়েছে। আবাল বৃদ্ধ বনিতা ম্যাকডোনাল্ডসের আউলেটে ভিড় জমান প্রতিদিন সুস্বাদু খাবার উদরস্থ করতে, বলা ভাল উপভোগ করতে। বিশ্বকাপ ফুটবলের আসরে ম্যাকডোনাল্ডসের উপস্থিতি দেশ বিদেশের খেলা দেখতে সমর্থকদের পাশাপশি হাজার হাজার প্রচারমাধ্যমের প্রতিনিধিদের রসনা তৃপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কিন্তু বিনা মেঘে বজ্রাঘাতের মতো বিশ্বকার ফুটবলের মূল আঙিনা থেকে বিদায় নিতে চলেছে ম্যাকডোনাল্ডস।
২০৩০ বিশ্বকাপের আসর বসবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। সেই দেশের শহরে ম্যাকডোনাল্ডসের আউলেট থাকবে না এমন নয়, কিন্তু বিশ্বকাপ ফুটবলের খেলা যেখান যেখানে হবে, সেই এলাকা বলতে গেলে স্টেডিয়াম চত্বরের আশাপাশে তাদের দেখা মিলবে না। আসলে ফিফা বিশ্বকাপের অন্যতম স্পনসর হিসেবে ৩২ বছরের সম্পর্কে ইতি টানছে ম্যাকডোনাল্ডস।
আমেরিকায় ১৯৯৪ বিশ্বকাপের সময় থেকে এই স্পনসরশিপের শুরু। আর তার পরিসমাপ্তি ঘটছে সেই আমেরিকায় ফিফা ২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে। এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ হল বানিজ্যিক দিক থেকে ম্যাকডোনাল্ডস কোম্পানির আর্থিক লাভের প্রত্যাশাপূরণ ন হওয়ায়। কোম্পানির চিফ ফাইনান্সিয়াল অফিসার ইয়ান বর্ডেন জানিয়েছেন, ফিফা ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে যেধরনের প্রচার করা হয়েছিল ব্যবসা বাড়াতে ও মানুষের মধ্যে ব্র্যান্ডকে আরও বেশি জনপ্রিয় করতে, সেটা প্রত্যাশামাফিক পর্যায়ে পৌঁছায়নি। আর তাই তাঁরা এখন থেকে স্পনসরশিপের ব্যাপারে বাছাই করা ইভেন্টে লগ্নি করবেন। বিশ্বকাপের মতো ইভেন্ট স্পনসর করার থেকে খাদ্যের গুনমান, স্বাদ ও বৈচিত্রের ওপর জোর দেবেন, তাতে বেশি করে লগ্নি করবেন মানুষকে আকৃষ্ট করতে।
ফিফা ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সবচয়ে বড় প্রচারের পথে হেঁটেছিল ম্যাকডোনাল্ডস। উইডেন প্লাস কেনেডি নিউইয়র্কের উদ্যোগে ১১০ দেশে এই প্রচারের ব্যবস্থা করেছিল। তাতে অংশ নিয়েছিলেন ডেভিড বেকহ্যাম, রোনাল্ডিনহো, থিয়েরি অঁরি, সন হিউং মিন, লামিনে ইয়ামাল, ও ম্যাকডোনাল্ডের জনপ্রিয় চরিত্র গ্রিমাস। প্রচারের অঙ্গ হিসেবে রাখা হয়েছিল ফিফা বিশ্বকাপ ২০২৬ মিল ও হ্যাপি মিল প্রোমোশন সংগ্রহকারী কাপ।
ম্যাকডোনাল্ডস ও ফিফা নিজেদের মধ্যে শেষবার চুক্তির নবীকরণ করেছিল ২০২৩ সালে। সেই চুক্তির মধ্যে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩ ও ফিফা বিশ্বকাপ ২০২৬। ফিফা স্পনসরশিপ থেকে নিজেদের সরিয়ে নিলেও ম্যাকডোনাল্ডস জানিয়েছে, তারা খেলাধুলোর জগত, ফুটবল বা সমর্থকদের থেকে দূরে চলে যাচ্ছে না, বরং তারা ক্রীড়াপ্রেমী মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে না স্কিম ও খাদ্য সম্ভার নিয়ে হাজির হবেন তাঁদের রসনা তৃপ্তিতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
