অলস্পোর্ট ডেস্ক: মন ভাল নেই লিওনেল মেসির। আসলে আর্জেন্টিনা দলের তারকা ফুটবলার মেসির পরিবার জানিয়েছে, ফুটবল রাজপুত্রের বাবা জর্জের শরীর ভাল নেই। তবে ৬৮ বছর বয়সী জর্জের ঠিক হয়েছে, সেটা ভেঙে বলতে চাননি মেসির পরিবারের সদস্যরা। শুধু এটুকুই তাঁরা বলেছেন, মেসির বাবার শারীরিক সমস্যা নিয়ে অনেক খবরই চারধারে রটছে, যা ঠিক নয়। কোনও একজনের অসুস্থতা নিয়ে নানা ধরনের খবর ভাসিয়ে দেওয়াটা মোটেই সমীচিন নয়। সেটা সেই ব্যক্তির প্রতি অশ্রদ্ধাই প্রদর্শন করে।
পারিবারিক সদস্যদের তরফে বলে হয়েছে, আপাতত জর্জ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। জর্জের ঘনিষ্ঠ মানুষজনই তাঁর শারীরিক অবস্থার সঠিক খবর জানেন। তাই এর বাইরে যারাই যে খবর দিক, তার কোনও সত্যতা নেই। এনিয়ে অহেতুক কৌতুহল প্রকাশ ও বানানো সংবাদ পরিবেশন করাটা একেবারের অনুচিত। এতে শুধু জর্জের প্রতি এটা অসম্মান দেখানো নয়, পরিবারের সদস্যদেরও শান্তি বিঘ্নিত করা। সবচেয়ে বেশি যিনি বিব্রত বোধ করবেন, বা করছেন এতে, তিনি হলেন মেসি। বিশ্বকাপ খেলার মাঝে এটা তাঁর মনঃসংযোগ নষ্ট করার পক্ষে যথেষ্ট।
আলজিরিয়ার বিরুদ্ধে প্রথম গোল করার পর মেসির চোখে ছিল জল। ম্যাচ শেষে তার ব্যাখ্যা দিতে গিয়ে মেসি বলেন, ‘ আমি কেঁদেছিলাম অন্য কারণে, যার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। আমি বেশ কিছুটা সময় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেসময় সতীর্থ ফুটবলার ও গোটা দলটাই আমার পাশে দাঁড়িয়েছিল। আমাকে নানাভাবে সাহস জুগিয়েছিল। তার জন্য আমি কৃতজ্ঞ।’
মেসির জীবনে বাবা জর্জের বড় ভূমিকা আছে। এজেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি মাঠের বাইরে মেসির ম্যানেজারের কাজটাও করেন তিনি। ফুটবল জীবনের শুরুতে মেসিকে সঙ্গে নিয়ে বার্সিলোনা গিয়েছিলেন জর্জ। স্পেনের লা মাসিয়া ফুটবল আকাদেমিতে। সেটাই মেসির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বাবা জর্জই বার্সিলোনা ক্লাব থেকে প্যারিস সাঁ জাঁ,পরে ইন্টার মিয়ামিতে যোগদানের বিষয়টি পাকা করেছিলেন। এছাড়া মেসির যাবতীয় ইনভেস্টমেন্ট, স্থায়ী, অস্থাবর সম্পত্তি, হোটেল, রেস্তোরাঁ, যাবতীয় ব্যবস্থার দেখভাল করেছেন তিনি এতদিন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
