Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ দিল্লিতে ট্রফির আবরণ উন্মোচন করে ১৩৫ তম ডুরান্ড কাপের উদ্বোধন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই ট্রফি বুধবার কলকাতায় ফোর্ট উইলিয়ামে টুর্নামেন্টের সংগঠক ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষের উদ্যোগে বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর উরস্থিতিতে প্রচারমাধ্যমের সামনে তুলে ধরা হল। সঙ্গে ছিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টাসের প্রধান লেফটেনেন্ট জেনারেল গম্ভীর সিং, মেজর জেনারেল দীনেশ কুমার, রাজ্যের ক্রীড়াসচিব রাজেশ পান্ডে সহ ভারতীয় সেনাবাহিনীর একঝাঁক পদস্থ কর্তারা।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২৫ জুলাই মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে ডুরান্ড কাপ শুরু হচ্ছে। কলকাতায় যুবভারতী ছাড়াও কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম্যাচ হবে। কলকাতা উদ্বোধনী ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে ১৬ টি ম্যাচ পাচ্ছে। অন্যান্য গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে রাঁচি, ইম্ফল, শিলং, ও গুয়াহাটিতে হবে। মনিপুরের অশান্ত পরিবেশের কারণে একসময় ইম্ফলে ডুরান্ড কাপের ম্যাচ আয়োজন নিয়ে চিন্তা ছিল। কিন্তু সেনাবাহিনীর প্রধান জানান, পরিস্থিতি এখন পুরো নিয়ন্ত্রণে। কয়েকদিন আগে ওখানে একটি প্রতীকী মহিলা ফুটবলের ম্যাচ হয়েছে তুমুল উৎসাহ উদ্দীপনার মাঝে।

কলকাতায় ট্রফি আবরণ অনুষ্ঠানের মঞ্চে বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, ‘‌ আমরা সকলেই গত একমাসের ওপর বিশ্বকাপ ফুটবলের উন্মদনায় গা ভাসিয়েছিলাম। এবার সবাইকে বলব, বিশ্বকাপ শেষে ঘরোয়া ফুটবলে ফিরুন। ডুরান্ড কাপের ম্যাচের প্রতিদ্বন্দ্বিতায় মাতুন। কলকাতা ১৬ ম্যাচ পেয়েছে উদ্বোধন, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সহ। মাঠে বেশি সংখ্যায় এসে প্রিয় দলকে সমর্থন জানান সমর্থকরা। ডুরান্ড কাপকে সফল করুন।’‌ রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডুরান্ড কাপের সংগঠকদের পাশাপাশি টুর্নামেন্টের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানান ডুরান্ড কাপকে আগের তুলনায় অনেক জৌলুস করার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাজির থাকবেন কিনা এই প্রশ্নে ইন্দ্রনীল খাঁ বলেন,‘‌ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডুরান্ড কাপ নিয়ে খুব উৎসাহী। মাঠে আসতেও আগ্রহী। তাঁকে অনুরোধ করেছি উদ্বোধনী ম্যাচে হাজির হতে।’‌ এছাড়াও ইন্দ্রনীল খাঁ বলেন, ডুরান্ড কাপের উদ্বোধনে নানা চমক থাকছে।

যুবভারতী ও কিশোর ভারতীতে সমর্থকদের যাতে সাচ্ছন্দের কোনও সমস্য যাতে না হয়, তার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, সমর্থকরা শুদ্ধ পানীয় জল নিয়ে এর আগে অনেকবার দাবি জানিয়েছিলেন। কিন্তু এব্যাপারে সুরাহা কোনও সুরাহা হয়নি। এবার সেটা হচ্ছে। ভিভিআইপি ,ভিআইপিরা যে জল খাবেন, সাধারন দর্শকদের জন্যও সেই শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকছে। এমনকি সমর্থকদের যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। মাঠে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে ও খেলা দেখতে যেন কোনও সমস্যা না হয়, সেব্যাপারেও সজাগ দৃষ্টি রাখবে ক্রীড়াদপ্তর ও সেনাবাহিনী কর্তৃপক্ষ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *