Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা কুস্তিগীর মনীষা ভানওয়ালা। ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ৫৯ কেজি বিভাগে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নিপে সোনা জিতে। কাজাখস্তানের আস্তানায় ২৯ বছর বয়সী মনীষা প্যান আমেরিকান চ্যাম্পিয়ন আবিজাইল নেটের সঙ্গে লড়াইয়ে শুরুতে ৬ পয়েন্টে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৮-‌৬ পয়েন্টে জয়ী হন।

আইচি-‌নাগোয়া এশিয়ান গেমসে ভারতীয় কুস্তিগীরদের হতাশাজনক পারফরমেন্সের মাঝে একমাত্র সাফল্য ছিল ৫৩ কেজি বিভাগে ভারতীয় মহিলা কুস্তিগীর অন্তিম পাঙ্গালের রুপো জয়। মনীষা নিজেও এশিয়ান গেমসে ৫৭ কেজি বিভাগে অংশ নিয়ে কোয়ার্টারফাইনালে জাপানের আকারি ফুজিনামির কাছে হেরে যান। এবার আস্থানায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে মনীষা ৫৯ কেজি বিভাগে লড়ার সিদ্ধান্ত নেন। যা তাঁকে সোনা এনে দিয়েছে। ফাইনালে ওঠার পথে হারিয়েছিলেন লরেন্স বুরোগার্ড, মঙ্গোলিয়ার বলোরতুয়া খুরেলখু, ও কাজাখস্তানের আলটিন শাগায়েভাকে।

যদিও ৫৯ কেজি বিভাগটি অলিম্পিক্সের অন্তর্ভুক্ত নয়, তবু মনীষার এই কৃতিত্বকে কোনওমতো খাটো করা যাবে না। কারণ কুস্তিতে সিনিয়র মহিলাদের মধ্যে এর আগে কোনও ওজন বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় নেই। মনীষার মতোই আরও দুই মহিলা কুস্তিগীর নীলম শিরোহি(‌৫০ কেজি)‌ ও কাজল ধোচক (‌৭৬ কেজি)‌ অলিম্পিক ওয়েট ক্যাটিগরি বিভাগের ফাইনালে পৌঁছেছিলেন। তবে দু’‌জনকেই রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে।

এর আগে ভারতীয় মহিলাদের মধ্যে একমাত্র অংশু মালিক ২০২১ সালের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ৫৭ কেজি বিভাগের ফাইনালে উঠে রুপো জিতেছিলেন। বিনেশ ফোগট ও অন্তিম পাঙ্গাল বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দু’‌বার ব্রোঞ্জ জিতেছিলেন। পুরুষ বিভাগে ফ্রিস্টাইল কুস্তিতে দু’‌বারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১০ মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৬৬ কেজি ক্যাটিগরিতে। বজরং পুনিয়া বুদাপেস্টে ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়শিপে রুপো জেতেন।

মনীষা সাফল্যের চুড়ায় ওঠার পথটা মোটেই মসৃণ ছিল না। হরিয়ানার জিন্দ গ্রামের চাষীর ঘরের মেয়ে তিনি। পরিবারে খেলাধুলোর একটা চল আছেই। মনীষার ভাই রিংকু একজন কবাডি খেলোয়াড়। ভাইয়ের স্ত্রী মমতা সিহাগও একজন কুস্তিগীর। ভাইকে গ্রামর মাঠে কবাডি খেলতে দেখে মনীষা খেলাধুলোর প্রতি আকৃষ্ট হন। মনীষার ভাই রিংকু সংবাদসংসংস্থাকে জানিয়েছেন, ‘‌ পরিবারের সকলেই কিছু না কিছু খেলার সঙ্গে যুক্ত। মনীষা আমাকে কবাডি খেলতে দেখত। আমরা সিদ্ধান্ত নি মনীষাকে ব্যক্তিগত ইভেন্টের জন্য তৈরি করার, টিম গেমে যুক্ত না করে। মনীষা শারীরিক ও মানসিকভাবে ছোটবেলা থেকেই খুব শক্তিশালী। সেটাই ওর মূল স্ট্রেংথ।’‌

তবে মনীষার এই সোনা জয়ের সাফল্যের পিছনে একটা কষ্ট লুকিয়ে আছে। মনীষা যেদিন মঙ্গোলিয়ায় এশিয়ান চ্যাম্পিয়শিপে অংশ নিতে রওনা হচ্ছিল, সেদিন সকালে বাবা মারা যান। তার আগের রাতে মনীষার বাবা স্থানীয় একটি ‘‌জাগরণ’‌ অনুষ্ঠানে হাজির ছিলেন। পরে বাড়িতে এসে শুয়ে পড়েন। কিন্তু সেই ঘুম তাঁর আর ভাঙেনি। ঘুমের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন। বাবার খুব আদরের মেয়ে ছিলেন মনীষা। তিনি বাবার মৃত্যুতে এতটাই ভেঙে পড়েছিলেন মঙ্গোলিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিতে চেয়েছিলেন। শুধু তাই নয়, কুস্তি ছেড়ে দিতে চেয়েছিলেন বাবাকে হারানোর শোকে। কিন্তু ভাই রিংকু ও পরিবারের সব সদস্য মনীষাকে বোঝান, তিনি মঙ্গোলিয়া না গেলে, তাঁকে চ্যাম্পিয়ন হিসেবে দেখার স্বপ্ন নিয়ে গড়ে তোলা বাবার আত্মা শান্তি পাবে না। বরং বাবার কথা ভেবেই তাঁর কুস্তি চালিয়ে যাওয়ার উচিত চ্যাম্পিয়ন হয়ে বাবার মান রাখতে। মনীষা সেদিন চোখ ভরা জল আর বুক ভরা বেদনা নিয়ে মঙ্গোলিয়াগামী বিমানে চেপেছিলেন। ওই টুর্নামেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ জিতে বাড়ি ফিরেছিলেন। এরপর তিনটি এশিয়ান চ্যাম্পিয়শিপ পদক জিতেছেন মনীষা, যার মধ্যে গতবারের চেষ্টা সোনা আছে।

এবার আস্থানায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়ার আগে মনীষা একটি সাদা টি শার্ট বানিয়েছিলেন। যাতে পরিবারের সকলের ছবি আছে। প্রয়াত বাবার ছবিও স্থান পেয়েছে তাতে বাড়ির অন্যদের সাথে। এটাই ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপে মনীষা সবচেয়ে বড় প্রেরণা। বলেও গিয়েছিলেন, সোনা জিতে এই টি শার্ট গায়ে চাপিয়ে ঘুরবেন সবাইকে বোঝাতে তঁর সাফল্যের পিছনে পরিবারের অবদান কতটা। আর সেটাই করেছেন মনীষা সোনা জিতে। পরিবারের সবাই চাইতেন মনীষা সোনা জিতুন। বিশেষ করে প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করেছেন মনীষা। বাবার কথা স্মরণ করেই সোনা জয়ের পরই টি শার্টটা সকলের সামনে তুলে ধরেন মনীষা। না ফেরার দেশ থেকে মেয়ের সাফল্যে হয়ত তাঁর মুখে ছড়িয়ে পড়ছে হাসি, একরাশ তৃপ্তি, আত্মার শান্তি ও মনীষার জন্য হাত ভরা আশীর্বাদ। সেটাই আগামী দিনে অন্যান্য বড় মঞ্চে মনীষাকে পদক এনে দেবে এই আশা করতে পারেন ভারতবাসী।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...