Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আট বছর ধরে আরসিবির হয়ে খেলে এসেছেন যুজবেন্দ্র চাহাল । এখন তিনি আইপিএলে রাজস্থানের প্লেয়ার। ২০২১-এর পর থেকে তিনি বিদায় দিয়েছেন পুরনো দলকে। এতগুলো বছর দলের অন্যতম প্লেয়ার হওয়া সত্ত্বেও  কেন তিনি আরসিবির হয়ে খেলছেন না? সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন তিনি। একটি আলাপচারিতায় তা নিয়েই কথা বললেন চাহাল।

এই সাক্ষাৎকারে তিনি বলেছেন আট বছর ধরে একটা দলের সঙ্গে খেলে আসার পরও ২০২২-এর নিলামে তাঁকে নেওয়া হয়নি আরসিবি দলে। শুধু তাই নয় তাঁকে একবারের জন্য এই বিষয়ে জানানোও হয়নি। দলের এরকম আচরণ আমার অত্যন্ত খারাপ লেগেছে।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি খুবই দু:খ পেয়েছি। ২০১৪ সালে আমি আরসিবির সঙ্গে যাত্রা শুরু করেছিলাম। তারপর থেকে এতগুলো বছর এই দলে খেলে এসেছি। প্রথম ম্যাচ থেকেই বিরাট আমার ওপর ভরসা করেছিল। দীর্ঘ আট বছর আরসিবির হয়ে খেলেছি। দলের হঠাৎ এই সিদ্ধান্তে আমি কষ্ট পেয়েছি।’’

তিনি আরও বলেছেন, ‘‘রাজস্থানের হয়ে খেলাতে অনেকেই আমাকে নিয়ে নানা কথাবার্থা বলেছে। আমি হয়ত বেশী টাকা চেয়েছিলাম তাই আরসিবি আমাকে তাঁদের দলে জায়গা দিতে পারেনি। আমি খুব স্পষ্ট করে বলতে চাই আমি কোনও রকম কিছু চায়নি। আমি জানি আমি কতটা পাওয়ার যোগ্য। সবচেয়ে খারাপ লেগেছে যে আমি দলের থেকে কোনও ফোন পর্যন্ত পায়নি। তাঁরা আমাকে এই বিষয়ে কিছুই জানায়নি।’’

চাহাল জানিয়েছেন, আরসিবি তাঁকে কথা দিয়েছিল তাঁর হয়ে নিলামে লড়বে কিন্তু ফ্রাঞ্চাইজি তাঁর পক্ষে কোনও দর হাঁকেনি। দিল্লি ক্যাপিট্যালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের দর হাঁকাহাঁকির পর সঞ্জু স্যামসনের নেতৃত্বে রাজস্থান সাড়ে ছ’কোটি টাকায় তাঁকে কিনে নেয়।

চাহাল জানান, ‘‘আরসিবির হয়ে ১৪০টি ম্যাচ খেলেছি আমি। তা সত্ত্বেও দল কোনও রকম যোগাযোগ করেনি আমার সঙ্গে। তাঁরা আমাকে কথা দিয়েছিল আমার হয়ে নিলামে দর হাঁকবে কিন্তু সেটা হয়নি। আমাকে খুবই হতাশ করেছে এই ঘটনা। চিন্নাস্বামী  আমার অত্যন্ত পছন্দের স্টেডিয়াম। এই মাঠেই আরসিবির হয়ে আট বছর আমি খেলেছি।’’

আরসিবির এই সিদ্ধান্তের পর চাহাল মনে করেন যা হয়েছে ভালর জন্যই হয়েছে। তাঁর মতে আরআর দল তাঁকে আরও ভাল ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করেছে।

তিনি বলেন, ‘‘যা কিছু ঘটে তা ভালর জন্যই ঘটে। রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পর থেকেই ভাল হয়েছে আমার সঙ্গে। এই দলের হয়ে খেলার পর আমি ডেথ বোলার হয়ে উঠেছি। ডেথ ওভারে আমি এখন বল করা শুরু করেছি। আরসিবিতে আমি ১৬ কিংবা ১৭ ওভার পর্যন্ত বল করতাম। আমার বোলিংয়ের আগের থেকে পাঁচ থেকে দশ শতাংশ উন্নতি হয়েছে। তাই আমি মনে করি যা ঘটে ভালর জন্যই ঘটে।’’

তিনি শেষে বলেন, ‘‘আরসিবির সঙ্গে আমার আলাদা বন্ধন। কিন্তু আরআর আমাকে আরও ভাল ক্রিকেটার হতে সাহায্য করেছে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *