পিভি সিন্ধু
অলস্পোর্ট ডেস্ক: ফর্মে নেই তিনি। ডবল অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু মঙ্গলবার সর্বশেষ বিডব্লুএফ বিশ্ব ব্যাডমিন্টন র্যাঙ্কিং-এ বিশ্বের ১৭ নম্বরে নেমে গিয়েছেন। পাঁচ মাসের দীর্ঘ চোট থেকে ফিরে আসার পর থেকে, সিন্ধু এক সপ্তাহে একের পর এক টুর্নামেন্টে নামলেও প্রত্যাশা মতো ফল করতে পারেননি। প্রাক্তন বিশ্ব নম্বর দুই সিন্ধু, যিনি ২০২২ কমনওয়েলথ গেমসে তাঁর শিরোপা জয়ের সময় তাঁর গোড়ালিতে স্ট্রেস ফ্র্যাকচারের শিকার হয়েছিলেন, বর্তমানে ১৪টি টুর্নামেন্টে ৪৯,৪৮০ পয়েন্ট রয়েছে।
এক দশকের মধ্যে এটাই তার সর্বনিম্ন র্যাঙ্কিং। শেষবার তিনি ১৭তম স্থান পেয়েছিলেন ২০১৩-র জানুয়ারিতে। তিনি ২০১৬ থেকে সেরা ১০-এর মধ্যে রয়েছেন তিনি। ২০১৬-র এপ্রিলে কেরিয়ারের সেরা দ্বিতীয় স্থানে পৌঁছেছিলেন।
সিন্ধু আগামী বছরের এপ্রিলে শেষ হতে যাওয়া অলিম্পিক যোগ্যতার অর্জনের সময়ের মধ্যে আশা করা যায় নিজের ফর্ম ফিরে পাবেন। বিশেষ করে অল ইংল্যান্ডের প্রাক্তন চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার কোচ মহম্মদ হাফিজ হাশিমের থেকে কোচিং পাওয়ার পর।
২০১৯-এর বিশ্ব চ্যাম্পিয়ন, সিন্ধু মাদ্রিদ স্পেন মাস্টার্সের ফাইনালে পৌঁছেছিলেন, এই মরসুমে তাঁর সেরা পারফর্মেন্স এটিই। তিনি মালয়েশিয়া মাস্টার্স এবং কানাডা ওপেনে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন কিন্তু ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বেরিয়ে যান। তিনি এখন সুপার ৫০০ টুর্নামেন্টের জন্য কোরিয়ায় রয়েছেন।
এইচএস প্রণয়ও বিশ্বের ১০ নম্বরে মেনে গিয়েছেন। লক্ষ্য সেন এবং কিদাম্বি শ্রীকান্ত যথাক্রমে ১২ এবং ২০তম স্থানে থেকে গিয়েছেন। সাইনা নেহওয়াল পাঁচ ধাপ পিছিয়ে বিশ্বের ৩৬ নম্বরে রয়েছেন। সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির পুরুষদের ডাবলস জুটি বিশ্বের তিন নম্বরে ভারতের সেরা শাটলার হিসেবে রয়ে গিয়েছে। অন্যদের মধ্যে, ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদও মহিলাদের ডাবলসে একধাপ নেমে ১৯তম স্থানে রয়েছেন। যেখানে মিক্স ডবলসে সেরা ২৫-এ নেই কোনও ভারতীয় নেই৷
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
