Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ  ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শুরু হতে চলেছে এ বছরের শেষে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ভারতে আয়োজিত হতে চলেছে এবারের পুরুষদের বিশ্বকাপ। এবার তারই প্রচার শুরু করল আইসিসি। একটি ভিডিও প্রকাশ করে তাঁরা প্রচার শুরু করেছে। সেই ভিডিওতে দেখা গেল স্বয়ং শাহরুখ খানকে।

আইসিসির এই ভিডিও প্রকাশের উদ্দেশ্য সারা বিশ্বের ভক্তদের ‘নাভারাসা’র সঙ্গে একত্রিত করা। যা ভক্তদের আবেগের ন’টি দিককে বোঝায়। আইসিসি এবং বিসিসিআই যৌথভাবে বৃহস্পতিবার মুম্বইয়ে ‘ইট টেকস ওয়ান ডে’ নামের একটি ক্যাম্পেন করবে। সেখান থেকেই সরকারিভাবে প্রচার শুরু হবে এবারের বিশ্বকাপের। এই কাম্পেনের উদ্দেশ্য সব ভক্তদের একসঙ্গে করা।

এই ভিডিওতে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছে বিখ্যাত ক্রিকেটার জেপি ডুমিনি, শুভমান গিল, দীনেশ কার্ত্তিক, আগের বারের বিশ্বকাপ জেতা অধিনায়ক ইওন মর্গ্যান। এছাড়াও দেখা গিয়েছে মুথাইয়া মুরলিধরন, জন্টি রোডস এবং জেমিমা রডরিগেজ।

এই ভিডিওতে পুরুষ বিশ্বকাপের অতীতের অনেক মুহূর্ত তুলে ধরা হয়েছে। এই ক্যাম্পেন এর দ্বারা খেলোয়াড় এবং ভক্তদের আবেগ তুলে ধরা হয়েছে। ‘নভরসা’ যে নয়টি আবেগ তুলে ধরে সেগুলো হল, সাহসিকতা, গৌরব, আনন্দ, আবেগ, শক্তি, গর্ব, সম্মান এবং অন্বেষণ।

আইসিসি-র সিইও অ্যালার্ডিস বলেছেন, আমরা প্রচার শুরু করতে পেরে খুবই উত্তেজিত এবং ৫ অক্টোবর আহমেদাবাদে সূচনা ম্যাচের জন্য আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি।

অ্যালার্ডিস বলেছেন, ‘‘এই ক্যাম্পেনের অর্থ একদিনের ক্রিকেটকে সত্যিকারের উদযাপন করা। ভারতীয় মানসিকতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রিকেট এবং সিনেমা। সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে এই দুটোকে একত্রিত করা হয়েছে। শাহরুখ খান ক্রিকেট এবং সিনেমা উভয়ের সঙ্গেই জড়িত। আশা করি ভিডিওতে তাঁর উপস্থিতি ভক্তদের মনে প্রভাব ফেলবে। ’’

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘‘ওডিআই ফর্ম্যাটের একটা তাৎপর্য আছে। এখানে তীব্র লড়াইয়ের পর অপ্রত্যাশিত ফলাফল দেখা যায়। যা ভক্তদের উত্তেজনা ধরে রাখে। আমরা পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের সূচনা দেখে গর্বিত। বিশ্বজুড়ে এই ভিডিওর মাধ্যমে আমরা জুড়ে যেতে পেরেছি। ’’

এরপরই ওয়ার্ল্ড কাপ হাতে শাহরুখ খানের একটা ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। আইসিসি তাঁদের সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ল্ড কাপ হাতে বলিউড অভিনেতা শাহরুখ খানের একটি ছবি শেয়ার করে। সেই ছবি দেখে ক্রিকেট প্রেমিদের সঙ্গে শাহরুখ ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

এবারের বিশ্বকাপে ভারত ৮ অক্টোবর তাঁদের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *