এশিয়া কাপ হাত ছাড়া হওয়ায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর আগেই তাই নিজেদের দল নিয়ে ভাবছে পিসিবি। তাই এশিয়া কাপে ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়েই বৃহস্পতিবার একটি পর্যলোচনায় বসেছে পিসিবি।
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। এই দলকে নেতৃত্ব দিচ্ছেন প্যাট কামিন্স। স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার গ্লেন ম্যাক্সওয়েল থাকছেন এই দলে।
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ১৫ জনের দল ঘোষণা করল ভারত। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগারকার মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানালেন বিশ্বকাপের দল।
দোরগোড়ায় দাঁড়িয়ে এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ২০২৩ । কিন্তু ভারতীয় দলের মিডিল অর্ডারের চার নম্বর ব্যাটসম্যানের সমস্যার এখনও তেমন কোনও সমাধান হয়নি।
২০২৩-ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে এবছরের শেষে। পাঁচ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ভারতে আয়োজিত হতে চলেছে এবারের পুরুষদের বিশ্বকাপ।
ওডিআই বিশ্বকাপ ২০২৩, যা আর কিছুদিনের মধ্যেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই শুরু করে দিয়েছেন দিনগোনা। সেই প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টিম ম্যানেজমেন্টকে এই লেগ স্পিনারের দিকে নজর দিতে বলছেন।
অক্টোবর-নভেম্বরে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ভেন্যুতে। প্রতিটি বিশ্বকাপের ম্যাচ আয়োজক স্টেডিয়ামগুলিই পরিকাঠামোর উন্নতি করার জন্য বিসিসিআই-এর তরফে ৫০ কোটি করে অনুদান পাবে।
বহু অপেক্ষাকৃত মুহূর্তের জন্য এখন থেকেই শুরু হয় গিয়েছে কাউন ডাউন। শেষ ২০১১ সালে দেশের মাটিতে জয় এনেছিল ভারত। এবার দেখার পালা এই বছর সেই বিশ্বকাপ ওঠে কিনা ভারতের হাতে।
বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর কিছুদিন বাকি। তবে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে গোটা ভারত ঘুরতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। ভারতের গ্রুপ পর্বের ন’টি শহরে ন’টি ম্যাচ হবে। এই ম্যাচগুলি খেলতে প্রায় ৮,৪০০ কিলোমিটার ঘুরতে হবে ভারতীয় দলকে।
অনুশীলন ম্যাচ কোথায় হবে তার তালিকাও প্রকাশ করেছে তারা। হায়দরাবাদ, তিরুবন্তপুরম, ও গুয়াহাটিতে অনুশীলন ম্যাচের আসর বসবে। এই প্রথমবার উত্তর-পূর্ব ভারতের মাটিতে হবে ক্রিকেট বিশ্বকাপ। শুধু তাই নয়, প্রস্তুতি ম্যাচের দায়িত্ব পেয়েছে গুয়াহাটিও।
