অলস্পোর্ট ডেস্ক: তারকা ব্যাটার কেএল রাহুল তাঁর ভারতীয় প্রত্যাবর্তনের প্রস্তুতি প্রায় অনেকটাই সেরে ফেলেছেন। হাঁটুতে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ তিনি। পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল ২০২৩) লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর হয়ে খেলার সময় উরুর চোটে রাহুল ছিটকে গিয়েছিলেন। এখনও তিনি মাঠে ফিরতে পারেননি।
মে মাসে ইংল্যান্ডে তাঁর সফল অস্ত্রোপচারের পর, তিনি তাঁর ফিটনেস ফিরে পেতে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন। রাহুল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা সাম্প্রতিক একটি ভিডিয়োতে ইঙ্গিত দিয়েছেন যে তিনি পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন এবং তিনি ভারতীয় দলে ফেরার জন্য প্রস্তুত।
সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ভিডিয়োতে, রাহুলকে নেটে ব্যাট করতে দেখা যায়, কিছু বড় শট মারতেও দেখা যায়। সেই ভিডিয়োতে রাহুলকে দেখা যাচ্ছে আরও অন্যান্য অনুশীলনেও অংশ নিতে। এর আগে, রাহুল একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তাঁকে অনুশীলন সেশনের পরে বিশ্রাম নিতে দেখা যায়।
কেএল রাহুল ভারতের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অবদান রেখেছেন। ১১ ম্যাচে তিনি ৩০.২৮ গড়ে ৬৩৬ রান করেছেন। তিনি ২১ ইনিংসে দু’টি সেঞ্চুরি এবং দু’টি অর্ধশত রান করেছেন, সর্বোচ্চ রান ১২৯।
লখনউ অধিনায়ক ১মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ম্যাচে চোট পান। দ্বিতীয় ওভারে আউটফিল্ডে একটি বল ধরতে গিয়ে তিনি চোট পান এবং তারপর মাঠ থেকে বেরিয়ে যান। তার পর থেকে আর মাঠে ফেরা হয়নি তাঁর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
