Cart Total Items (0)

Cart

All Sports
বিসিসিআই

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের তিন পাঁচ প্লেয়ার চোটের জন্য দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। মাঝে মাঝেই তাঁদের নিয়ে নানা জল্পনা উঠে আসে আবার তা থেমে যায়। কখনও তাঁরাই নিজের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কিন্তু কবে শেষ পর্যন্ত তাঁরা মাঠে ফিরবেন, আবার দেশের হয়ে খেলবেন সেটা নিয়ে কোনও তথ্য পাওয়া যায় না। সামনে এশিয়া কাপ, তার পর বিশ্বকাপ। এই পরিস্থিতিতে জাতীয় দলের জন্য গুরত্বপূর্ণ তিন প্লেয়াদের আপডেট অফিশিয়ালি জানাল বিসিসিআই ।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকা পাঁচজন খেলোয়াড়ের মেডিকেল এবং ফিটনেস আপডেট জারি করেছে। দেখে নেওয়া যাক সেই মেডিক্যাল আপডেটে কী রয়েছে।

জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণ: দুই ফাস্ট বোলার তাঁদের রিহ্যাবের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং নেটে পুরো দমে বোলিং করছেন। এই জুটি এবার কিছু অনুশীলন ম্যাচ খেলবেন, যা এনসিএ আয়োজন করবে। বিসিসিআই মেডিক্যাল টিম তাঁদের অগ্রগতিতে সন্তুষ্ট এবং অনুশীলন গেমগুলির পরে তাঁদের মূল্যায়ন করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার: তাঁরা নেটে ব্যাটিং আবার শুরু করেছেন এবং বর্তমানে স্ট্রেনথ ও ফিটনেস অনুশীলন করছেন। বিসিসিআই মেডিকেল টিম তাদের অগ্রগতিতে সন্তুষ্ট এবং আগামী দিনে ফিটনেস, স্ট্রেনথ এবং কন্ডিশনিং উভয় ক্ষেত্রেই তাঁরা আরও উন্নতি করবে।

ঋষভ পন্থ: তিনি তাঁর রিহ্যাবে চোখে পড়ার মতো উন্নতি করেছেন এবং নেটে কিপিংয়ের পাশাপাশি ব্যাটিং শুরু করেছেন। তিনি বর্তমানে তাঁর জন্যই তৈরি করা একটি ফিটনেস প্রোগ্রাম অনুসরণ করছেন যার মধ্যে স্ট্রেনথ, ফ্লেক্সিবিলিটি এবং রানিং অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের গুরুত্বপর্ণ প্লেয়ারদের ফিটনেসের আপডেট দিলেও এটা পরিষ্কার এখনও তাঁদের দলে ফেরা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বোর্ডের মেডিক্যাল টিম তাঁদের সুস্থ করে তোলার জন্য দিনরাত কাজ করছেন। সঙ্গে প্লেয়াররাও চাইছেন দ্রুত খেলায় ফিরতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *