Cart Total Items (0)

Cart

All Sports
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

অলস্পোর্ট ডেস্ক: টেস্টের পর ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও সহজ জয় তুলে নিল ভারত। বৃহস্পতিবার ব্রিজটাউনে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ । দুবর্ল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতে সিরিজ ১-০-তে এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল । এদিন টস জিতে প্রথমে হোম টিমকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ২৩ ওভারে ১১৪ রান করে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের জন্য এই লক্ষ্য খুবই সহজ ছিল। সেটা ব্যাট করতে নেমে বুঝিয়ে দিলেন ভারতের ব্যাটাররা। ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে নিল ভারত। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন কুলদীপ যাদব।

এদিন ক্যারিবিয়ানদের হয়ে ওপেন করতে নেমেছিলেন ব্র্যান্ডন কিং ও কেইল মেয়ার্স। ব্র্যান্ড ১৭ ও মেয়ার্স ২ রান করে আউট হয়ে যান। এর পর তিন ও চার নম্বরে নেমে অ্যালিক অ্যাথানেজ ও অধিনায়ক শাই হোপ দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার কিছুটা চেষ্টা করেন। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে তাঁরাও বেশি দূর এগোতে পারেননি। অ্যালিক ২২ ও হোপ ৪৩ রান করে আউট হয়ে যান। এর পর আর কেউ মাথা তুলে দাঁড়াতেই পারেননি।

শিমরন হেটমেয়ার ১১, রোভমান পাওয়েল ৪, রোমারিও শেফার্ড ০, ডমিনিক ড্রেকস ৩, ইয়ানিক কারিয়া ৩ ও জেডেন সিলস কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে যান। ২৩ ওভারে ১১৪ রানই তুলতে পারেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। ভারতের হয়ে এদিন বল হাতে প্রায় সকলেই উইকেট তুলে নেন। সর্বোচ্চ চার উইকেট নেন কুলদীপ যাদব। তিন উইকেট নেন রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্যে, মুকেশ কুমার ও শার্দূল ঠাকুর। একমাত্র তিন ওভার বল করে কোনও উইকেট পাননি উমরান মালিক।

১১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ওপেনার ঈশান কিষান হাফ সেঞ্চুরি করেন। ৪৬ বলে ৫২ রানের ইনিংস খেলে জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন তিনিই। আর এক ওপেনার শুবমান গিল অবশ্য আউট হয়ে যান মাত্র সাত রানে। তিন নম্বরে নেমে সূর্যকুমার যাদব ১৯ রান করে আউট হন। রান পাননি হার্দিকও। মাত্র পাঁচ রানে ফেরেন তিনি। শার্দূলের সংযোজন মাত্র একরান। বাকি কাজ করে দেন রবীন্দ্র জাডেজা ও রোহিত শর্মা। জাডেজা ১৬ ও রোহিত ১২ রানে অপরাজিত থাকেন।

এদিন সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনিই বাউন্ডারি হাঁকিয়ে খেলা শেষ করেন। ২২.৫ ওভারে ১১৮-৫ তুলে নেয় ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *