অলস্পোর্ট ডেস্ক: পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল হার্দিক পাণ্ড্যে-র নেতৃত্বাধীন ভারতীয় দলকে। তাই দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোই ছিল লক্ষ্য। যদিও প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে বড় রানের লক্ষ্য দিতে পারেনি ভারত। ইনিংসের শেষে নির্ধারিত ওভারে ভারতকে থামতে হয় ১৫২-৭-এ। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। সাত বল বাকি থাকতে দুই উইকেটে ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ানরা। যার ফল পাঁচ ম্যাচের সিরিজে ০-২-এ পিছিয়ে পড়ল ভারত। যার ফলে পরের ম্যাচ ভারতের জন্য মাস্ট উইন।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। আবারও ব্যাটে রান এল না সূর্যকুমার যাদবের। এদিন ফ্লপ শুবমান গিলও। ওপেন করতে নেমে ঈশান কিষান ২৭ রানের ইনিংস খেললেন। শুবমানের অবদান ৭ ও সূর্যকুমারের ১। চার নম্বরে নেমে কিছুটা ভরসা দিলেন তিলক ভর্মা। ৪১ বলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫১ রান করলেন তিনি।
এর পর আর কেউ বড় রান করতে পারেননি। সাত রান য়করে আউট হলেন সঞ্জু স্যামসন। হার্দিকের ব্যাট থেকে এল ২৪ রান। ১৪ রান করে আউট বলেন অক্ষর প্যাটেল। রবি বিষ্ণোই ৮ ও অর্শদীপ সিং ৬ রানে অপরাজিত থাকলেন। ২০ ওভারে ভারত ১৫২-৭। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটো করে উইকেট নিলেন আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ক্যারিবিয়ানদেরও। কোনও রান না করেই ফিরে যান ব্রেন্ডন কিং। নিজের শূন্য রানের পাশাপাশি দলগত শূন্য রানেই প্রথম উইকেট চলে যায় ওয়েস্ট ইন্ডিজের। আর এক ওপেনার কেইল মেয়ার্স ১৫ রান করে ফেরেন প্যাভেলিয়নে। ২ রান করে আউট হন জনসন চার্লস। ভারতের মতই চার নম্বরে নেমে দলের হাল ধরেন নিকোলাস পুরান। ৪০ বলে ছ’টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৭ রান করেন তিনি। ২১ রানের ইনিংস খেলেন অধিনায়ক রোভমান পাওয়েল।
শিমরন হেটমেয়ার ২২ রান করে আউট হওয়ার পর রোমারিও শেফার্ড ০ ও জেসন হোল্ডার কোনও রান না করে ফিরে গেলও সেটী জয়ের পথের প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারেনি। শেষ বেলায় আকিল হোসেনের ১৬ ও আলজারি জোসেফের ১০ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ১৮.৫ ওভারে জয়ের রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আট উইকেট হারিয়ে ১৫৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে তিন উইকেট নেন হার্দিক পাণ্ড্যে। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও মুকেশ কুমার। জোড়া উইকেট নেন যুজবেন্দ্র চাহাল দুই উইকেট তুলে নেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
