Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম থেকে ছিটকে গেলেন ক্রোয়েশিয়ার ‌মারিন চিলিচ এবং কানাডার ডেনিস শাপোভালভ। নিউইয়র্কে আয়োজিত ইউএস ওপেন-এ থাকবেন না এই দুই টেনিস তারকা। বুধবার তা জানিয়ে দেওয়া হল টুর্নামেন্ট আয়োজককারীদের তরফ থেকে। এই দুই খেলোয়াড় হাঁটুর চোটের জন্য খেলতে পারবেন না আসন্ন ইউএস ওপেনে।  

৩৪ বছর বয়সী চিলিচ গত বছর ফরাসী ওপেনের সেমি ফাইনালিস্ট ছিলেন। গত বছর তিনি বিশ্ব র‍্যাঙ্কিং-এ তৃতীয় নম্বর স্থানে ছিলেন। কিন্তু এই বছর এটিপি বিশ্ব র‍্যাঙ্কিং নেমে গিয়েছেন ১২১-এ। এই মরসুমে তিনি মোট দু’বার খেলেছেন। গত মাসে উমাগে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তিনি।

বিশ্ব র‍্যাঙ্কিং-এ ২২তম স্থানে রয়েছে ২৪ বছর বয়সী শাপোভালভ। ২০১৯-এ তিনি তাঁর একমাত্র এটিপি খেতাব জিতেছিলেন। গত মাসে উইম্বলডনে খেলার পর থেকে তিনি আর খেলেননি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শাপোভালভ লিখেছেন, ‘‘ইউএস ওপেনের জন্য আমি ১০০ শতাংশ প্রস্তুত হওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু হাঁটুর চোটের জন্য এখন আমার আরও কিছুটা সময় লাগবে। আমি অত্যন্ত দু:খিত যে ইউএস ওপেনে আমি খেলতে পারছি না। এত ভক্তের সামনে খেলার যে অনুভূতি তা আমি খুব মিস করব।’’

১০৭ র‍্যাঙ্কিং-এ থাকা কুন সুন উ জানুয়ারিতে এটিপি খেতাব জিতেছিল। সাউথ কোরিয়ার কুন সুন উ এবং হাঙ্গেরির আটিলা বালাজ আসন্ন ইউএস ওপেনে ‌মেরিন চিলিচ এবং ডেনিস শাপোভালভের পরিবর্তে খেলতে চলেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *