ইউএস ওপেন জয়ের পর নোভাক জকোভিচ গায়ে চাপিয়ে নিয়েছিলেন ২৪ নম্বরের জার্সি। স্বাভাবিকভাবেই মনে হয়েছিল ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের উৎসব পালন করতেই এই জার্সি।
নোভাক জোকোভিচ রবিবার ড্যানিল মেদভেদেভকে সরাসরি সেটে পরাজিত করে তাঁর চতুর্থ ইউএস ওপেন এবং ২৪তম গ্র্যান্ডস্ল্যাম একক শিরোপা জিতে নিলেন।
তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ সোমবার ইউএস ওপেন ২০২৩ পুরুষ সিঙ্গলস ফাইনালে তৃতীয় বাছাই ড্যানিয়েল মেদভেদেভের মুখোমুখি হবেন।
কোকো গফ শনিবার আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন ২০২৩ জিতে নিলেন। সাবালেঙ্কার বিরুদ্ধে গফ তাঁর প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতে ইতিহাস তৈরি করলেন।
ইউএস ওপেন ২০২৩ জেতা হল না রোহন বোপান্না-ম্যাথু এবডেন জুটির। পুরুষ ডবলসের ফাইনালে রাজীব রাম এবং জো স্যালিসবারি বিপক্ষে হেরে গেলেন ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি। তবে হেরে গেলেও নিজের সততায় টেনিস ভক্তদের মন জিতে নিয়েছেন ৪৩ বছরের ভারতীয় টেনিস তারকা বোপান্না
ইউএস ওপন ২০২৩ ফাইনালে মনে করা হচ্ছিল জকোভিচ বনাম আলকারাজ, আরও একটা ফাইনাল লড়াই দেখতে পাবে টেনিস বিশ্ব কিন্তু ইতিহাস এবার বদলে দিলেন ড্যানিল মেদভেদেভ।
শুক্রবার নিউইয়র্কে গতবারের চ্যাম্পিয়ন রাজীব রাম এবং জো স্যালিসবারির কাছে হারতে হল রোহন বোপন্না-ম্যাথু এবডেন জুটিকে।
বৃহস্পতিবার ইউএস ওপেন চলাকালিন হঠাৎই একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। খেলায় ব্যঘাত ঘটায় জলবায়ু কর্মীরা। তাঁরা খেলার মাঝেই বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের থামাতে ৫০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখা হয়।
তাঁদের স্বপ্নের দৌঁড় অব্যাহত রেখে, ভারতের রোহন বোপন্না-ম্যাথু এডবেন জুটি পৌঁছে গেল ইউএস ওপেন ২০২৩-এর ফাইনালে। সরাসরি সেটে তাঁরা হারিয়ে দিলেন ফরাসি জুটিকে।
কার্লোস আলকারাজ-এর ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। দু’ঘন্টা ৩০ মিনিটের লড়াই জমিয়ে উপভোগ করলেন তিনি।
