Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: চলতি মাসের শেষেই এশিয়া কাপ। কিন্তু এখনও ভারতীয় ক্রিকেট দলের তালিকা ঘোষণা হয়নি। এশিয়া কাপে ভারতীয় দলে কাঁরা থাকবেন তা নিয়ে সোমবারই আলোচনায় বসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্বাচক প্রধান অজিত আগরকরের নেতৃত্বে সোমবার দিল্লিতে রয়েছে আলোচনাসভা। মনে করা হচ্ছে  এশিয়া কাপে ভারতীয় দল নির্বাচনের মূল সিদ্ধান্ত এই সভাতেই হয়ে যাবে। ভারত অধিনায়ক রোহিত শর্মাও এই আলোচনা সভায় থাকবেন।

বিশ্বকাপ বা এশিয়া কাপ কোনও টুর্নামেন্টেরই ভারতীয় দল এখনও ঘোষণা হয়নি। ভারতের কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। বিশ্বকাপের আগে তাঁরা চোট কাটিয়ে উঠতে পারবেন কিনা তা নিয়েই ভাবনায় রয়েছেন ভারতের নির্বাচক প্রধান। তাই বিশ্বকাপে ক্রিকেটারদের নাম ঘোষণা করতে সযময় নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ইতিমধ্যে নেপাল, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলো এশিয়া কাপে তাদের দল ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে বিশ্বকাপে ক্রিকেটারদের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এখন এটাই দেখার ভারতীয় দলে কাঁরা জায়গা পান বিশ্বকাপ এবং এশিয়া কাপে খেলার জন্য।

ভারতের তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার যশপ্রীত বুমরা, কে এল রাহুল এবং শ্রেয়াস আইয়ার চোটের কারণে ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন। যদিও আয়ারল্যান্ড সফর দিয়ে আবার মাঠে ফিরলেন বুমরা। তিন ম্যাচের সিরিজ দিয়েই বুমরাকে ভাল করে পরীক্ষা করে নিতে চান রোহিতরা।

বিসিসিআই সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ ১৯ জুলাই এশিয়া কাপ ২০২৩-এর সূচী ঘোষণা করেছিলেন। ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। দুই সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে এই টুর্নামেন্টে।

হাইব্রিড মডেলে হতে চলেছে এই টুর্নামেন্ট। চারটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তানে এবং বাকি ন’টা ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারতের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপের প্রথম ম্যাচ হবে মুলতানের মাটিতে। পাকিস্তান এবং নেপাল মুখোমুখি হবে এই ম্যাচে।

গত বছর এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত শ্রীলঙ্কা ছ’টি খেতাব জিতেছে। এশিয়া কাপে সব থেকে ভাল পজিশনে রয়েছে ভারত। এখনও পর্যন্ত তারা সাতবার এই খেতাব জিতেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *