Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: হাতে গোনা আর ক’দিন বাকি এশিয়া কাপ শুরু হতে। টুর্নামেন্টের আগেই তাই শেষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেটাররা কতটা ফিট তা পরীক্ষা করতেই ‘ইয়ো ইয়ো’ টেস্ট-এর আয়োজন করা হয়েছে কর্ণাটকের আলুরে। সেখানেই এক প্রস্তুতি শিবিরে রয়েছে ভারতীয় দল।

একটি সূত্র থেকে জানা গিয়েছে ‘ইয়ো ইয়ো’ টেস্টে ভারতীয় তরুণ ব্যাটার শুভমন গিল সবথেকে বেশি স্কোর করেছেন। এই ফিটনেস পরীক্ষায় পাশ করতে ক্রিকেটারদের ১৬.৫ স্কোর করতে হয়। সেখানে শুভমন করেছেন ১৮.৭। বুধবার বিরাট কোহলি তাঁর সোশ্যাল মিডিয়ায় ‘ইয়ো ইয়ো’ টেস্টে কতটা ফিট তা পোস্ট করে জানিয়েছেন ভক্তদের। কোহলি তাঁর ইয়ো-ইয়ো পরীক্ষার স্কোরও উল্লেখ করেছেন সেখানে। তাঁর ইয়ো ইয়ো টেস্টের স্কোর ১৭.২। যা পাশ নম্বরের থেকে বেশি।

যশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, তিলক ভর্মা, সঞ্জু স্যামসন (এশিয়া কাপের সংরক্ষিত ক্রিকেটার) এবং কেএল রাহুল সকলেই এই পরীক্ষা দিচ্ছেন। তাঁরা এখনও ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট দল এখন আলুরে প্রস্তুতি শিবিরেই রয়েছে। মহাদেশীয় ম্যাচে নামার আগে তাঁরা সব রকমের ফিটনেস পরীক্ষা দিয়ে নিজেদের ফিট রাখছেন।

‘ইয়ো ইয়ো’ টেস্ট হল এক ধরনের ফিটনেস পরীক্ষা। এই ফিটনেসের ফলাফল নির্ভর করে শেষ কবে একজন ক্রিকেটার খেলেছেন এবং গত সপ্তাহে তিনি কতট চাপের মধ্যে দিয়ে গিয়েছেন তার ওপর। বিসিসিআইয়ের একটি সূত্র থেকে বলা হয়েছে, ‘‘ফিটনেস পরীক্ষায় গিল সব থেকে বেশি স্কোর করেছেন। তাঁর স্কোর ১৮.৭। বেশিরভাগ ক্রিকেটাররাই এই টেস্টে ১৬.৫ থেকে ১৮ স্কোর করেছেন।’’

ঘরের মাঠে বিশ্বকাপে তাই কোনও খামতি রাখতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের পুরো ফিট রাখার জন্যই বিসিসিআই এই প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে। একটি সূত্র থেকে বলা হয়েছে, ‘‘দুটো টুর্নামেন্টের মাঝে যদি কোনও ক্রিকেটার সময়ের বেশি ব্যবধান নেন তাহলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রীড়াবিজ্ঞান দল এবং ভারতীয় দলের ক্রীড়া কর্মীদের সমস্ত বাধ্যতামূলক পরীক্ষা দিতে হয়।’’

ছ’বছর আগে স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ শংকর বসুর সময় যখন ‘ইয়ো ইয়ো’ টেস্ট প্রথম শুরু হয়েছিল তখন ফিটনেস টেস্টের পাশ নম্বর ছিল ১৬.১। এখন সেই নম্বর বাড়িয়ে ১৬.৫-এ আনা হয়। বেশিভাগ তরুণ ক্রিকেটাররাই এখন স্বাস্থ্য সচেতন। তাঁরা সবসময়ই নিজেদের ফিট রাখতে চান।

গিল ফিটনেসে সবচেয়ে বেশি স্কোর করেছেন। এর কারণ হল আইপিল থেকে তিনি পরপর কোনও না কোনও ম্যাচ খেলেছেন। মার্চ থেকে তিনি টানা খেলে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচের পর তিনি বড় ছুটি নিয়েছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *