Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কার্লোস আলকারাজকে সরিয়ে আবারও বিশ্ব টেনিস র‍্যাঙ্কিং-এ এক নম্বরে ফিরে আসতে চলেছেন নোভাক জকোভিচ। সোমবার ইউএস ওপেন-এর প্রথম ম্যাচে আলেকজান্দ্রে মুলেকে ৬-০, ৬-২, ৬-৩-এ হারিয়ে শীর্ষ স্থান পাকা করতে চলেছেন নোভাক। এতদিন টেনিস রাঙ্কিং-এর শীর্ষ স্থানে ছিলেন আলকারাজ। এখন দু’নম্বরে রয়েছেন জকোভিচ। গত বছর কোভিড ১৯-এর ভ্যাকসিন না নেওয়ার জন্য আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি ২৪ বছরের সার্বিয়ান তারকা জকোভিচকে। তাই ইউএস ওপেনে খেলা হয়নি তাঁর। তিনবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ।

নিয়ম অনুযায়ী প্রত্যেক সোমবার টেনিসের সেরা প্লেয়ারদের তালিকা প্রকাশ হয়। কিন্তু গ্র্যান্ডস্লাম চললে তা হয় না। ২৮ অগস্ট শেষ তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জকোভিচ। ইউএস ওপেনের জন্য আগামী সপ্তাহে কোনও তালিকা প্রকাশ হবে না। পরবর্তী তালিকা প্রকাশ হবে ১১ সেপ্টেম্বর। সেই তালিকার শীর্ষে থাকবেন নোভাক জকোভিচ।

বিলি জেন কিং-এর সম্মানে এবং পুরুষ ও মহিলার ইউএস ওপেনের ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানের জন্য প্রথম ম্যাচ শুরু হয় রাত ১১টার পর। জকোভিচ বলেন, “আমি জানতাম এটা আমার জন্য অনেক রাত এবং খেলা শুরু হতে অনেক দেরি হবে। তবু আমি কোর্টে নামার জন্য উৎসাহিত ছিলাম। প্রথম থেকেই শুরু ভাল করেছিলাম।“

তিনি আরও বলেন, “মধ্যরাতের পর খেলা শুরু হলেও আমি গুরুত্ব দিইনি। আমার পুরো মনোযোগ ছিল খেলার প্রতি। শেষ কিছু বছর ধরে আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম। রাতে খেলার জন্য এটা টেনিসের সব থেকে বড় এবং সব থেকে উত্তেজনাপূর্ণ স্টেডিয়াম। সবাই জানে আর্থার অ্যাশেতে রাতে খেলা হলে তা বিশ্বের সব থেকে মজার, উত্তেজনাপূর্ণ এবং এনার্জেটিক হয়।’’

নিউ ইয়র্কে ২০২১-এ শেষবার ড্যানিল মেদভাদেভের বিপক্ষে খেলেছিলেন জকোভিচ। সেই ম্যাচে হেরে গ্র্যান্ডস্লামের কোটা বাড়িয়ে নিতে পারেননি নোভাক।

ইউএস ওপেনে প্রথম রাউন্ডে জকোভিচ তাঁর রেকর্ড ১৭-০-তে নিয়ে গিয়েছেন মুলেরকে। যিনি টুর্নামেন্টের প্রধান প্রতিপক্ষ ছিলেন জকোভিচের। ‘‘আমার মনে হয় আমার পারফর্মেন্স বুঝিয়ে দিয়েছে সেই রাতে আমি কতটা উৎসাহিত ছিলাম। বিশেষ করে প্রথম দুটো সেটে। সব মিলিয়ে আমার খেলায় আমি নিজে খুব খুশি। আশা করি আমি নিজের খেলা ধরে রাখতে পারব। সবে টুর্নামেন্টের শুরু, শেষ অবধি এই পারফর্মেন্স ধরে রাখতে হবে,’’ বলেন জকোভিচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *