Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ১৫ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকার মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানালেন বিশ্বকাপের দল। লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ার চোটের কারণে আদৌ দলে থাকবেন কিনা সেই নিয়ে উঠছিল অনেক প্রশ্ন। কিন্তু সব জল্পনা কাটিয়ে দলে জায়গা করে নিলেন তাঁরা। সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা জায়গা পেলেন না ১৫ জনের দলে। দলে তিন জন বাঁহাতি স্পিনার এবং তিনজন পেসার নেওয়া থাকছেন। হার্দিক পাণ্ড্যে-কে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। উইকেট রক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে ঈশান কিষান এবং কেএল রাহুলকে।

দল নিবার্চনে সাহসী পদক্ষেপ নিল বোর্ড। সব বিতর্ক কাটিয়ে দলে নেওয়া হল লোকেশ রাহুলকে। এশিয়া কাপ ২০২৩-এ পাকিস্তানের বিরুদ্ধেও দেখা যায়নি তাঁকে। কারণ তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। এশিয়া কাপে ১৭ জনের দলে জায়গা করে নিলেও বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা পেলেন না তিলক ভর্মা। বাদ পড়লেন সঞ্জু স্যামসনও। প্রসিধ কৃষ্ণা দীর্ঘ চোট কাটিয়ে একদিনের দলে ফিরলেও বিশ্বকাপ দলে জায়গা পেলেন না। কিন্তু দলে থাকলেন যশপ্রীত বুমরাহ। 

দলের প্রধান নির্বাচক অজিত আগরকর আগেই পরামর্শ দিয়েছিলেন এশিয়া কাপের ১৮ জনের দল থেকে বিশ্বকাপ দল বাছাই-এর জন্য। সেক্ষেত্রে ঘোষিত দলে তেমন কোনও চমক দেখা যায়নি। তবে আশা করা গিয়েছিল বিকল্প প্লেয়ার হিসেবে সঞ্জু স্যামসনকে দলে রাখা হবে।

এশিয়া কাপ দল ঘোষণার সময় আগরকর সাংবাদিক সম্মেলনে নির্বাচকদের অনুরোধ করেছিলেন কেএল রাহুলের বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনকে দলে নিতে।

আগরকর এশিয়া কাপের দল ঘোষণার সময় বলেন, ‘‘শ্রেয়াসকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছে, যেখানে কেএল রাহুলের হালকা সমস্যা রয়েছে। তবে এটা তাঁর পুরনো চোট নয় তাই সঞ্জু আমাদের সঙ্গে যাবে। আমরা সবাই চাইছি রাহুল সুস্থ হয়ে উঠুক। প্রথম ম্যাচে তাঁকে দেখা না গেলেও দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে খেলবেন তিনি। তাঁরা দু’জনেই খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা এখনও বিশ্বকাপ দল বাছাই করিনি। ৫ সেপ্টেম্বরের আগে এখনও কিছুটা সময় আছে আমাদের হাতে।“

রাহুল পুরোপুরি সুস্থ হওয়ার পরেই তাঁকে নেওয়া হল বিশ্বকাপ দলে। আশা করা যাচ্ছে এই উইকেট কিপার ব্যাটার খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কায় পৌঁছবেন এশিয়া কাপের সুপার ফোরে খেলার জন্য।

ভারতের বিশ্বকাপ ২০২৩ দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, কেএল রাহুল, হার্দিক পাণ্ড্যে (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *