Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: সোমবার চিনের ঝেং কিনওয়েন পঞ্চম বাছাই এবং গত বছরের ইউএস ওপেন-এর রানার আপ ওন্স জাবেউরকে ৬-২, ৬-৪ সেটে পরাজিত করে প্রথমবার গ্র্যান্ডস্লাম কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। আরিনা সাবালেঙ্কা রাশিয়ার ১৩ তম বাছাই দারিয়া কাসাটকিনাকে ৬-১,৬-৩ সেটে হারিয়ে ইউএস ওপেনের শেষ আটে নিজের জায়গা নিশ্চিত করেছেন। এরপর শেষ চারে জায়গা পেতে বুধবার চীনের ঝেং কিনওয়েনের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পর ঝেং বলেছেন, “এই মুহূর্তে আমি একটি বড় স্টেডিয়ামে খেলতে পেরে খুব খুশি এবং উত্তেজিত বোধ করছি। আমি আজ নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি।”

কাসাটকিনা কে হারিয়ে সাবালেঙ্কার প্রতিক্রিয়া ছিল, ‘‘আমি সত্যিই খুব দু:খিত যে ও হেরে গিয়েছে। তবে এই জয় আমার কাছে অনেক কিছু। আমি এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সারা বছর ধরে খেটেছি। আমার কাছে এটা এখনও অবিশ্বাস্য লাগছে।আমি বিশ্বাসই করতে পারছি না।’’

অন্যদিকে সোমবার অস্ট্রেলিয়ার ১৩তম বাছাই অ্যালেক্স ডি মিনাউরকে চার সেটের লড়াইয়ে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন ড্যানিল মেদভেদেভ। এরপর তিনি মুখোমুখি হতে চলেছেন রাশিয়ার আন্দ্রে রুবেলেভের। মেদভেদেভ যথাক্রমে ২-৬,৬-৪,৬-১ এবং ৬-২ সেটে ডি মিনাউরকে পরাজিত করেছেন। তিনি দু’বছর আগে নিউইয়র্কে প্রথম গ্র্যান্ডইস্ল্যাম শিরোপা জিতেছিলেন। এরপর দ্বিতীয়বার ইউএস ওপেনের মুকুট জেতার লক্ষ্যে এগিয়ে গেলেন।

২৭ বছরের মেদভেদেভ এই মরসুমে চারটি হার্ড-কোর্ট শিরোপা জিতেছেন। এবং এই নিয়ে পাঁচ বছরে চতুর্থবারের মতো ইউএস ওপেনের শেষ আটে উঠেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *