Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। এই দলকে নেতৃত্ব দিচ্ছেন প্যাট কামিন্স। স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল থাকছেন এই দলে। অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন মারনাস লাবুশাগনে। টিম ডেভিডও অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিতে পারেননি।

অস্ট্রেলিয়া আগেই ১৮ জন ক্রিকেটারের প্রাথমিক নাম ঘোষণা করেছিল। সেই তালিকায় নাম থাকলেও বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি, পেসার নাথান এলিস এবং তরুণ স্পিনার তনভীর সংঘা।

অস্ট্রেলিয়া দলের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় নাথান এলিসের থেকে পেসার শন অ্যাবটকেই প্রাধান্য দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া স্পিন জুটি অ্যাশটন আগার এবং অ্যাডাম জাম্পা জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়া দলে।

এই দলে জায়গা পেয়েছেন দু’জন উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি এবং জশ ইঙ্গলিস। জশের থেকে আগে ক্যারিকেই সুযোগ দেওয়া হবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ২০১৯-এ ইংল্যান্ড এবং ওয়েলসের বিরুদ্ধে ক্যারির অসাধারণ পারফর্ম্যান্সই তাঁকে জশের থেকে এগিয়ে রাখবে আসন্ন বিশ্বকাপে।

বেইলি বলেন, ‘‘প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল সবাই তাঁদের ফর্মেই আছে। সকলেই আগামী সপ্তাহে ফিরে আসছে। তারপরেই আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে।’’

অস্ট্রেলিয়া বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইঙ্গলিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *