অলস্পোর্ট ডেস্ক: ইউএস ওপেন ২০২৩ জেতা হল না রোহন বোপন্না-ম্যাথু এবডেন জুটির। পুরুষ ডবলসের ফাইনালে রাজীব রাম এবং জো স্যালিসবারি কাছে হেরে গেলেন ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি। তবে হেরে গেলেও নিজের সততায় টেনিস ভক্তদের মন জিতে নিয়েছেন ৪৩ বছরের ভারতীয় টেনিস তারকা বোপন্না।
প্রথম সেটে বোপন্না-ম্যাথু ৬-২ সেটে জিতলেও দ্বিতীয় সেট ৩-৬-এ হেরে যান তাঁরা। এরপর তৃতীয় সেটে ৪-২ জেতেন ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি। কিন্তু খেলার পরেই বোপন্না আম্পায়রের কাছে যান এবং জানান বলটি তাঁর হাতে লেগেছে। ফলে জিতলেও পয়েন্ট চলে যায় প্রতিপক্ষের কাছে। এই সিদ্ধান্তে বোপন্না নিজের স্পোটর্সম্যানশিপের পরিচয় দেন। খেলা চলাকালিন বোপন্নার ব্যবহারের প্রশংসা করেন প্রতিপক্ষ জুটি রাজীব রামও।
শুক্রবার রাজীব রাম এবং জো স্যলিসবারির কাছে হেরে গিয়ে প্রথমবারের মত পুরুষদের ডবলসে গ্র্যান্ডস্লাম শিরোপা জেতা থেকে বঞ্চিত হলেন রোহন বোপন্না। কঠিন লড়াই করে বোপন্না এবং তাঁর অস্ট্রেলিয়ান সতীর্থ এবডেন দু’ঘন্টা এক মিনিট খেলে ৬-২, ৩-৬ এবং ৪-৬-এ হেরে যান। এদিন জিতে রাম এবং স্যালসবারি টানা তিনবার ইউএস ওপেনের শিরোপা জিতলেন।
রোহন বোপন্না তাঁর কেরিয়ারে দ্বিতীয়বার ইউএস ওপেন ফাইনাল খেললেন। ৪৩ বছরের বোপন্না এবারে টুর্নামেন্টে সব থেকে বয়স্ক খেলোয়াড় ছিলেন। ২০১০-এ তিনি পাকিস্তানের আইসাম উল হক কুরেশির সঙ্গে জুটি বেঁধে ইউএস ওপেন ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু সেবার কিংবদন্তী ব্রায়ান ব্রাদার্স জুটির কাছে হেরে যান তাঁরা।
সব মিলিয়ে এটা বোপন্নার তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল। বোপন্না ২০১৭-তে প্রথম মেজর জিতেছিলেন। ক্যানাডিয়ান পার্টনার গ্যাব্রিয়েলা ডাব্রোভস্কির সঙ্গে জুটি বেঁধে বোপন্না ফরাসি ওপেন মিক্সড ডবলস ট্রফি জিতেছিলেন।
লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি ভারতের দু’জন টেনিস তারকা যারা গ্র্যান্ডস্লাম জিতেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
