Cart Total Items (0)

Cart

All Sports
ইউএস ওপেন ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: আমেরিকান কিশোরী কোকো গফ শনিবার আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন ২০২৩ জিতে নিলেন। বেলারুশের আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে গফ তাঁর প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতে ইতিহাস তৈরি করলেন। ১৯ বছরের গফ আর্থার অ্যাশ স্টেডিয়াম কোর্টে দু’ঘন্টা ছ’মিনিটে ২-৬, ৬-৩, ৬-২ সেটে জিতে তাঁর নিজের আগমন বার্তা জোড়ালভাবে দিয়ে রাখলেন। ফ্লোরিডা থেকে ষষ্ঠ বাছাই হিসেবে ফাইনালে উঠেছিলেন হার্ড-হিটিং দ্বিতীয় বাছাই সাবালেঙ্কার বিপক্ষে। যিনি আগামী সপ্তাহেই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর হয়ে যাবেন। কিন্তু ২৮,১৪৩ জনের রেকর্ড জনতার চিৎকারের মধ্যে দুই তারকাই বেশ কিছু ভুল করে বসেন। তবে শেষ পর্যন্ত গফই তাঁর স্নায়ু ধরে রাখতে সক্ষণ হন।

গফ জুলাইয়ে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন। তার পর এতটাউ হতাশ হয়ে পড়েছিলেন তাঁর ফিরে আসা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। এর পর তিনি ওয়াশিংটন এবং সিনসিনাটিতে শিরোপা জয়ের জন্য ফেরেন এবং গত বছর ফরাসি ওপেনে হারের পর এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় জয় ছিল এটি।

উচ্ছ্বসিত গফ বলেন, “”এটা আমার জন্য অনেক কিছু। আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে কিছুটা অবাক হয়ে রয়েছি। সেই ফ্রেঞ্চ ওপেন হার (গত বছর) আমার জন্য হৃদয়বিদারক ছিল। এই মুহূর্তটি এতটাই মধুর যা আমি কল্পনাও করতে পারছি না।”

ট্রেসি অস্টিন এবং সেরেনা উইলিয়ামসের পরে ইউএস ওপেন জয়ী তৃতীয় আমেরিকান কিশোরী গফ, তাঁর প্রতিভা নিয়ে সন্দেহ পোষণকারীদের তিনি ধন্যবাদ জানাতে ভোলেননি। “সত্যিই আপনাকে ধন্যবাদ যারা আমাকে বিশ্বাস করেননি। যারা ভেবেছিল যে তারা আমার আগুনে জল ঢেলে দিয়েছে, তারা আমার আগুনে গ্যাস রাখছে এবং আমি এখন খুব উজ্জ্বল হয়ে জ্বলছি, তিনি মজা করে বলেছিলেন।

শুরুতে যদিও এগিয়ে ছিলেন সাবালেঙ্কাই। প্রথম সেট জিতেও নেন তিনি। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন গফ। ষষ্ঠ গেমে গফ দু’টি ব্রেক পয়েন্ট হাশিল করায় সাবালেঙ্কা তাঁর নিজের সার্ভে আরও একবার ধাক্কা খান। কিন্তু সাবালেঙ্কা টেক্কা দিয়ে তা ফিরিয়ে দেন এবং তারপর জোরদার স্ম্যাশ দিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে যান।

সার্ভে গফের সমস্যা চলতে থাকে এবং সাবালেঙ্কা তৃতীয়বারের মতো ৫-২-এ এগিয়ে যান। চূড়ান্ত সেটে গফের সঙ্গে গতিবেগ দৃঢ়ভাবে বজায় ছিল সাবালেঙ্কার। এর পর সাবালেঙ্কার হাত থেকে ম্যাচ ক্রমশ ছিটকে যেতে শুরু করে। গফ তখন সহজেই ২-০ ব্যবধানে এগিয়ে যান।

তিনি গফকে একটি ব্রেক পয়েন্ট এবং ৩-০ লিড উপহার তুলে দেন যার জন্য চারটি আনফোর্সড এরর করে বসেন এবং আমেরিকান তখন ৪-০ এগিয়ে যান সহজেই। সাবালেঙ্কা তাঁর বাম উরুতে চিকিৎসা নেওয়ার জন্য মেডিকেল টাইমআউট নেওয়ার আগে পঞ্চম গেমে সার্ভ ধরে রেখে ম্যাচ বাঁচিয়ে রাখেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ফিরে এসে গফকেই ম্যাচ উপহার দেন তিনি। বরং বলা ভাল নিজের লক্ষ্যে স্থির থেকে প্রথম গ্র্যান্ডস্লাম জিতে নিন্দুকদের জবাবটা দিয়েই দিলেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *