Cart Total Items (0)

Cart

All Sports
আর্জেন্টিনা

অলস্পোর্ট ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসিকে বিশ্রাম দিলেও দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে তাদের জয়ের ধারা বজায় রাখল। মঙ্গলবার লা পাজে ১০ জনের বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নিল মেসিহীন আর্জেন্টিনা। কিন্তু মার্সেলো বিয়েলসার উরুগুয়েকে ধাক্কা খেতে হল। ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে শেষ পর্যন্ত হারতে হল। মেসি আর্জেন্টিনায় যোগ দেওয়ার আগে ইন্টার মিয়ামির হয়ে টানা ম্যাচ খেলে এসেছিলেন। সেই ক্লান্তি তো ছিলই। তার উপর জাতীয় দলের চাপ। বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে মেসির একমাত্র গোলে ১-০-তে জয়ের পর ক্লান্তির কথা জানিয়েছিলেন তিনি। এদিন তাই তাঁকে বেঞ্চেও রাখা হয়নি। গ্যালারি থেকে দলের জয় দেখেন তিনি।

তবে মেসিকে ছাড়া আর্জেন্টিনা হতাশ করেনি। এনজো ফার্নান্ডেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো এবং নিকোলাস গঞ্জালেজের গোলে জয় নিশ্চিত করে তারা।

চেলসির মিডফিল্ডার ফার্নান্ডেজ ৩০ গজ দূর থেকে একটি দুর্দান্ত শট নিয়েছিলেন গোল লক্ষ্য করে যা বলিভিয়ার কিপার গুইলারমো ভিসকারা অত্যধিক সচেষ্ট না বলে টপ কর্নার দিয়ে চলে যেতে পারত গোলে। জুলিয়ান আলভারেজের নিশ্চিত গোলমুখি শটও ভিসকারা দারুণভাবে বাঁচিয়ে দেন। গোলের নিচে ভিসকারা না থাকলে ব্যবধান আরও বাড়তে পারত কারণ এদিন বলিভিয়ার রক্ষণে একাধিক ফাঁকফোকর সামনে চলে আসে।

৩১ মিনিটে আর্জেন্টিনার প্রথম গোলে পিছনে প্রাণবন্ত আলভারেজের ভূমিকা ছিল। অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিখুঁত পাস দিয়েছিলেন তিনি, যার নিচু ক্রস ফার্নান্দেজের সঠিক জায়গায় ধরে সঠিক সময়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন।

আট মিনিট পরে, বলিভিয়ার কাজ আরও কঠিন হয়ে ওঠে যখন রবার্তো ফার্নান্দেজকে অন্যায়ভাবে ফাউল করে বসেন ক্রিশ্চিয়ান রোমেরোকে এবং লালকার্ড দেখে তাঁকে মাঠ ছাড়তে হয়। আর্জেন্টিনা বিরতিতে যায় ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।

৭০ মিনিটে আলভারেজের শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির পরে তিনবারের বিশ্বকাপজয়ীর দখলে ততক্ষণে চলে এসেছে পুরো ম্যাচ। রদ্রিগো ডি পল এবং ডি মারিয়ার সামনেও গোলের সুযোগ চলে এসেছিল। শেষ পর্যন্ত ৩-০ করেন ফার্নান্দেজ। ম্যাচ শেষের সাত মিনিট আগে বাঁ-পায়ের অনবদ্য ড্রাইভে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

স্কালোনি তার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। মেসি নিয়ে তিনি বলেন, “লিও খেলতে প্রস্তুত ছিল না, সে ক্লান্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু সে স্বাচ্ছন্দ্য বোধ করেনি।”

এদিকে উরুগুয়ের হারে বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বে হিসেব অনেকটাই বদলে গিয়েছে। ৩৮তম মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর পাস থেকে অগাস্টিন ক্যানোবিওর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। কিন্তু হোম সাইড বিরতির ঠিক আগে সমতা আনে। ফেলিক্স টোরেস ময়েসেস কাইসেডোর ক্রস থেকে হেডারে গোল করেন। দ্বিতীযার্ধে ব্যবধান বাড়িয়ে জয় তুলে নেয়। এই জয় ভেনেজুয়েলার ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রাখল।

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ৪৮ দলের বিশ্বকাপের যোগ্যতা প্রক্রিয়ায় ছ’টি দল সরাসরি যোগ্যতা অর্জনের সঙ্গে দক্ষিণ আমেরিকার জন্য দু’টি অতিরিক্ত জায়গা দেওয়া হয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *