Cart Total Items (0)

Cart

All Sports India
আইএসএল ২০২৩-২৪

অলস্পোর্ট ডেস্ক: ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের পাশে আইএসএল ২০২৩-২৪-এর শুরু থেকেই রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মোহনবাগান বনাম পঞ্জাব এফসি কলকাতায় এবারের আইএসএল-এ প্রথম খেলতে নেমেছিল। রাত আটটা থেকে ম্যাচ। শেষ হতে ১০টা। সে কারণে ক্লাবের পক্ষ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছিল বাড়তি ট্রেনের। সঙ্গে সঙ্গেই সেই আবেদনে সাড়া দিয়েছিল মেট্রো রেল। কিন্তু খেলা আধঘণ্টা দেড়িতে শুরু হওয়া নতুন করে সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু দ্রুত সেই সমস্যা সামলে নিয়ে সমর্থকদের কথা ভেবে খেলার সঙ্গে সঙ্গে ট্রেনের সময়ও পিছিয়ে দেওয়া হয়। সোমবার ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচের আগেই একই সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ।

একইভাবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও আবেদন জানানো হয়েছিল। প্রথম ম্যাচের মতই ইন্ডিয়ান সুপার লিগের এদিনের ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হবে না সমর্থকদের। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, এদিনের ম্যাচ শেষে তাও বেশ কিছুটা সময় পাবেন সমর্থকরা। ম্যাচ শেষে রাতে জোড়া ট্রেন দেওয়া হয়েছে। তার সময় রাথ ১০.৩০ ও ১০.৪০। স্টেডিয়াম থেকে মেট্রোতে শিয়ালদহ পৌঁছতে  সময় লাগবে মাত্র সাত মিনিট। যে কারণে সহজেই লোকাল ট্রেন ধরে বিভিন্ন জেলার সমর্থকরা ফিরতে পারবেন।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ফুটবলপ্রেমীদের রাতে ম্যাচের পর বাড়ি ফেরার জন্য চিন্তা করতে হবে না কারণ মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরে (গ্রিন লাইন) নির্ধারিত বাণিজ্যিক সময়ের পরে বিশেষ মেট্রো পরিষেবা চালাতে চলেছে। আজকের (২৫.০৯.২০২৩) ইস্টবেঙ্গল এফসি এবং জামশেদপুর এফসির মধ্যে ফুটবল ম্যাচের পরে, গ্রিন লাইনের সল্টলেক স্টেডিয়াম এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে এক জোড়া মেট্রো পরিষেবা চালানো হবে।

সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ২২.৩০-এ প্রথম বিশেষ পরিষেবা শুরু হবে। এবং এটি শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে ২২.৩৭ মিনিটে। দ্বিতীয় বিশেষ পরিষেবা সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ২২.৪০-এ ছেড়ে যাবে। এবং এটি ২২.৪৭-এ শিয়ালদহ পৌঁছাবে।

এই দু’টি বিশেষ পরিষেবা ফুলবাগান স্টেশনে থামবে যাত্রীরা প্রয়োজনে সেখান থেকেও ওঠা-নামা করতে পারবেন। সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টারগুলি যাত্রীদের সুবিধার জন্য খোলা থাকবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *