মহিলা তিরন্দাজ দল
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার এশিয়ান গেমস ২০২৩ তীরন্দাজিতে ভারতীয় মহিলা কমপাউন্ড দল সোনার পদক জিতে নিল। ফাইনালে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে চাইনিজ তাইপেইকে হারায় ভারতীয় মহিলা দল। ভারতের হয়ে পুনরায় সোনা জিতলেন জ্যোতি সুরেখা, এবং সঙ্গে অদিতি গোপীচন্দ ও পারনীত কৌর। তীরন্দাজিতে এই নিয়ে দ্বিতীয় সোনা জিতল ভারত এবং সবমিলিয়ে হ্যাংঝৌতে মোট পাঁচটি পদক এসেছে একই ইভেন্ট থেকে।
ভারতের পুরুষদের কম্পাউন্ড তীরন্দাজ দল দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতে নিল মেয়েদের পরেই।
পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে ভারত দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০-এ হারিয়ে এই সাফল্য কেড়ে নিল।
ওজস, অভিষেক ভার্মা এবং প্রথমেশ সমাধন জাওকারের দুরন্ত পারফর্মেন্স এদিন দেখল গোটা বিশ্ব। লড়াই যে হাড্ডাহাড্ডি ছিল তা স্কোর লাইন দেখলেই পরিষ্কার।
এদিন মেয়েদের ফাইনাল ম্যাচে দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথম সেটের গেমে ৫৪-৫৬ পয়েন্টে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে দ্বিতীয় সেটে আবার ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান জ্যোতিরা। তৃতীয় সেটের গেম ৬০-৫৯ পয়েন্টে জিতে যায় চাইনিজ তাইপেই। ফলে চতুর্থ তথা শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট এসে দাঁড়ায় ১৭১। শেষ সেটে জিততেই হবে এই মানসিকতা নিয়ে আগ্রাসী হয়ে খেলতে থাকে ভারতীয় দল। দু’টি সেট হেরেও শেষ হাসি হাসেন ভারতীয় মহিলারাই। চতুর্থ এবং অন্তিম সেট ৫৯-৫৮ পয়েন্টে ভারতীয় দল জিতে নেয়। শেষ পর্যন্ত ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতে সোনা নিশ্চিত করেন জ্যোতিরা।
শেষ ইনচিওন ২০১৪ সংস্করণে তীরন্দাজিতে ভারতের এমন কৃতিত্ব লক্ষ্য করা যায়, যেখানে তাঁরা একটি করে সোনা, রুপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন। এবার কম্পাউন্ড তীরন্দাজির পুরুষদের ব্যাক্তিগত বিভাগ থেকেও সোনা নিশ্চিত আশা করা হচ্ছে। কারণ, ফাইনালে ভারতের দুই ক্রীড়াবিদ অভিষেক ও ওজাস মুখোমুখি হতে চলেছে।
ভারত কী ১০০ মেডেলের কোটা ছাড়িয়ে যেতে পারে?
এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা ৮২। ফলে, সমস্ত ক্রীড়াপ্রেমীদের মনে প্রধান প্রশ্ন হল, তবে কী ভারত ১০০-র ঘর পার করবে?
প্রকৃতপক্ষে পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, হ্যাঁ, ভারত পার করতে পারে ১০০-র কোটা। আশা করা হচ্ছে, ভারত আরও ২৩টি পদক জিতবে, যার মধ্যে কয়েকটি ইতিমধ্যেই নিশ্চিত।
এশিয়ান গেমসে যেসব পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলি নিম্নরূপ:
১. তীরন্দাজি (৮, ৩ নিশ্চিত পদক)
পুরুষদের কম্পাউন্ড- স্বর্ণপদক ম্যাচ:
ওজস দেওতালে বনাম অভিষেক ভর্মা।
মহিলাদের কম্পাউন্ড- স্বর্ণপদক ম্যাচ: জ্যোতি সুরেখা ভেন্নাম।
মহিলাদের কম্পাউন্ড- ব্রোঞ্জ: অদিতি গোপীচাঁদ।
পুরুষদের রিকার্ভ দল।
মহিলাদের রিকার্ভ দল।
পুরুষদের কম্পাউন্ড দল।
মহিলাদের কম্পাউন্ড দল।
২. ব্রিজ (১)
পুরুষদের দল।
৩. ক্রিকেট (১)
পুরুষদের দল।
৪. দাবা (২)
পুরুষ দল, মহিলা দল।
৫. হকি (২)
পুরুষ দল (ফাইনাল), মহিলা দল (সেমিফাইনাল)।
৬. কবাডি (২)
পুরুষ দল ও মহিলা দল (সেমিফাইনাল)।
৭. স্কোয়াশ (২টি, উভয়ই নিশ্চিত)
পুরুষদের একক, স্বর্ণপদক ম্যাচ- সৌরভ ঘোষাল।
মিক্সড ডাবলস, স্বর্ণপদক ম্যাচ- দীপিকা পাল্লিকাল, হরিন্দর পাল সান্ধু।
৮. কুস্তি (৫)
অন্তিম পাঙ্গল, সোনম মালিক, বজরং পুনিয়া, দীপক পুনিয়া এবং অন্যান্য কুস্তিগীরদের থেকে অন্তত পাঁচটি পদক আশা করা হচ্ছে।
মোট প্রত্যাশিত পদক- ২৩টি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
