অলস্পোর্ট ডেস্ক: তীরন্দাজির ওয়ার্ল্ড কাপ স্টেজ ২ প্রতিযোগিতার ভারতের মহিলা রিকার্ভ দল রীতিমতো চমকপ্রদ প্রদর্শন করে ফাইনালে উঠে পদক প্রাপ্তি নিশ্চিত করেছে। সেমিফাইনালে তারা হারিয়েছে ১০ বারের অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়াকে। রবিবার ফাইনালে ভারতীয় মহিলা দলের প্রতিপক্ষ চীন। সেখানে...
দুই সফল তীরন্দাজ। সাহিল রাজেশ যাদব। ২০২৫ জার্মানিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ব্যক্তিগত বিভাগে সোনা ও দলগত বিভাগে রুপো জিতেছেন। অন্যজন শ্রেয় ভরদ্বাজ। ২০২৫ বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসে জিতেছেন ৩টি সোনা। এঁদের শুক্রবার কলকাতার সাই পূর্বাঞ্চল ও ন্যাশানাল...
শনিবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারতীয় তিরন্দাজদের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত রচনা হল সাহিল যাদবের হাত ধরে। প্রায় ত্রুটিহীন পারফর্মেন্স দেখিয়ে সোনা জিতে নিয়েছেন তিনি এবং দল পাঁচটি পদকসহ দিন শেষ করেছে।
প্যারা এশিয়ান গেমস-এ নজির গড়লেন ভারতীয় মহিলা তীরন্দাজ শীতল দেবী। পা দিয়ে তীরন্দাজী করে ইভেন্ট থেকে দু’টি সোনা এবং একটি রুপো জিতে নেন তিনি।
এশিয়ান গেমস-এ শনিবার সকালটা শুরু হল ভারতের সোনা জয় দিয়ে। একে একে তীরন্দাজরা ভারতকে এনে দিল স্বর্ণপদক।
এশিয়ান গেমস ২০২৩ তীরন্দাজিতে পুরুষ রিকার্ভ দল রুপো জিতে নিল। শুক্রবার ভারতের অতনু দাস, ধীরজ বোম্মাডেভারা এবং তুষার প্রভাকর দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যান।
বৃহস্পতিবার এশিয়ান গেমস ২০২৩ তীরন্দাজিতে ভারতীয় মহিলা কমপাউন্ড দল সোনার পদক জিতে নিল। ফাইনালে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে চাইনিজ তাইপেইকে হারায় ভারতীয় মহিলা দল।
ওজস দেওতালে এবং জ্যোতি সুরেখা ভেন্নাম তাদের দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে এক পয়েন্টে হারিয়ে বুধবার এশিয়ান গেমস ২০২৩ তীরন্দাজিতে তাদের দ্বিতীয় সোনা জিতে নিলেন।
কলম্বিয়ার মেডেলিন শহরে বসেছে তিরন্দাজি বিশ্বকাপের আসর। সেই আসর মাতিয়ে তুললেন ভারতীয় তিরন্দাজ অভিষেক বর্মা। বিশ্বকাপের 'স্টেজ-থ্রি'তে সোনা জিতলেন অভিষেক।
বিশ্বরেকর্ড গড়ল ভারতের ১৬ বছরের অদিতি গোপীচাঁদ। অনূর্ধ্ব-১৮ স্তরের তিরন্দাজিতে রেকর্ড গড়ল সে। কলম্বিয়াতে তিরন্দাজির বিশ্বকাপ চলছে। সেখানে যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেল অদিতি। এর আগে ৭০৫ পয়েন্টের রেকর্ড ছিল। সেটাই ভেঙে দিল অদিতি।
