আটে আট না বলা গেলেও আটে সাড়ে সাত বললে বোধহয় বিন্দুমাত্র ভুল হবে না। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের আইএসএল দ্বৈরথের খতিয়ান এই কথাই বলে।
মাঝে আর মাত্র এক দিন। তার পরেই এ মরশুমে প্রথম মুখোমুখি হবে কলকাতার দুই ঐতিহ্যবাহী ক্লাব ও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান এসজি।
ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরসুমের সম্পূর্ণ ক্রীড়াসূচী ঘোষণা করা হয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর পর্যন্ত সূচী ঘোষণা করা হয়েছিল। এ বার বাকি অংশের সূচীও প্রকাশ করা হল।
ইন্ডিয়ান সুপার লিগের সর্বপ্রথম ম্যাচ খেলার আগে তাঁদের কোচ নিশ্চিত ছিলেন না, এই লিগের মানে পৌঁছতে তাঁর দলের কত সময় লাগবে।
সদ্য ইস্টবেঙ্গল এফসির দায়িত্ব ছেড়েছেন বা ছাড়তে বাধ্য হয়েছে হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর পর থেকেই ভারতীয় ফুটবলের সব থেকে বড় প্রশ্ন ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ কে?
খুব খুশি, আবার নয়ও। আইএসএল ২০২৪-২৫-এ মহমেডানের বিরুদ্ধে বড় জয়ের পর মোহনবাগান শিবিরে উৎসবের আবহ।
এমনটা তো হওয়ার কথা ছিল না। আইএসএল ২০২৪-২৫-এ এর আগে পর্যন্ত অলিখিতভাবে এগিয়েছিল মহমেডান। তার পর যে এভাবে হারের মুখ দেখতে হবে তা কে জানত।
আইএসএল ২০২৪-২৫-এর এই শনিবাসরীয় সন্ধ্যায় খেলতে নেমেছিল কলকাতার তিন দলই। মোহনবাগান ও মহমেডান যখন একে অপরের মুখোমুখি হল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ততক্ষণে তাদের কাছে পৌঁছে গিয়েছে জমশেদপুরে ইস্টবেঙ্গলের হারের খবর।
হার যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গল এফসির। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা দলকে সফল্যের পথে ফিরিয়ে আনাটা অনেকবেশি চালেঞ্জিং, নতুন দল গড়েপিঠে নেওয়ার থেকে।
সময়টা ভাল যাচ্ছে না মোহনবাগানের। তার মধ্যে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের বিদায়ে প্রশ্ন উঠে গিয়েছে হোসে মোলিনার ভবিষ্যত নিয়েও। তবে এখনই তা নিয়ে ভাবতে নারাজ মোলিনা।
