Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে এবং দলের রক্ষণকে আরও শক্তিশালী করতে পর্তুগালের ডিফেন্ডার ধুনো মিগুয়েল পেরেইরা রেইসকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।
ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৪-২৫-এর যাত্রা শুরু করে দিল ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। বেঙ্গালুরু এফসির হয়ে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়েছিলেন দলের কনিষ্ঠতম সদস্য।
আইএসএলের গত চার মরশুমে কখনও জয় দিয়ে লিগ শুরু করতে পারেনি ইস্টবেঙ্গল। পঞ্চম মরশুমেও তার ব্যতিক্রম হল না।
পরিবর্ত হিসেবে নেমেছিলেন মিনিট খানেক আগেই। আর সেই ক্রোমা নেমেই খেলা ঘুরিয়ে দিলেন। মোহনবাগানের মুখের গ্রাস কেড়ে নিলেন তিনি।
রাত পোহালেই হাড্ডাহাড্ডি লড়াই। ঠিক যেখানে গত মরসুমের আইএসএল শেষ হয়েছিল সেখান থেকেই যাত্রা শুরু করছে লিগের দুই সেরা দল, মোহনবাগান বনাম মুম্বই সিটি। এই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই।
আর মাত্র কয়েকটা দিন। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ২০২৪-২৫ মরসুমের আইএসএল। তার আগে আবহ তৈরি করে দিল আইএসএল ২০২৪-২৫ মিডিয়া ডে।
মোহনবাগানের বিরুদ্ধে রোমাঞ্চকর ডুরান্ড কাপ ২০২৪ ফাইনালে, নর্থইস্ট ইউনাইটেডের জয় এক কথায় চরম প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের ফল যা ১১ বছর পর পেল দল।
আইএসএল ২০২৪ মরসুম শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রথম পর্বের সূচি ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ।