Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দাবা তথা বাংলার দাবায় একটি গুরুত্বপূর্ণ কৃতিত্বে নাম লিখিয়ে ফেললেন আরণ্যক ঘোষ, আন্তর্জাতিক মাস্টার আরণ্যক ঘোষ আনুষ্ঠানিকভাবে ব্যাংকক ওপেন দাবা টুর্নামেন্টে তাউর চূড়ান্ত গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করে নিলেন। এই মাইলফলকের সঙ্গে, অরণ্যক পশ্চিমবঙ্গের ১২তম গ্র্যান্ডমাস্টার এবং ভারতের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হিসেবে নাম লিখিয়ে ফেললেন।

গ্র্যান্ডমাস্টার খেতাবের দিকে আরণ্যকের এই যাত্রা ধারাবাহিক পারফরম্যান্সূরই প্রতিফলন। ব্যাংককে তাঁর সাফল্য তাঁর কঠোর পরিশ্রম এবং রাজ্যে ক্রমবর্ধমান দাবা সংস্কৃতির প্রমাণ। দীর্ঘদিন ধরে আটকে ছিল বাংলার ১২তম গ্ৰ্যান্ডমাস্টারের জায়গা। একাধিক নাম ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত কার্যসিদ্ধি আরণ্যকের।

“আমরা আরণ্যকের কৃতিত্বের জন্য খুবই গর্বিত। একজন গ্র্যান্ডমাস্টার হওয়া একটি বিশাল কৃতিত্ব, এবং তাঁর পশ্চিমবঙ্গের ১২তম জিএম হিসাবে যোগদান আমাদের সকলের জন্য একটি গর্বের মুহূর্ত তিনি সারা দেশের তরুণ খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণা৷,” বলা হয়েছে সারা বাংলা দাবা সংস্থার পক্ষ থেকে।

এর সঙ্গে তাদের পক্ষ থেকে আরও বলা হয়, “সারা বাংলা দাবা সংস্থা এই ঐতিহাসিক সাফল্যে আরণ্যক ঘোষ এবং তাঁর পরিবারকে আন্তরিক অভিনন্দন জানায় এবং বিশ্ব মঞ্চে তার ধা্যাবাহিক সাফল্য কামনা করে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *