ফাউস্টিনো ওরো
অলস্পোর্ট ডেস্ক: দাবার মেসি ফাউস্টিনো ওরো। ৯ বছর বয়সী এফএম ফাউস্টিনো ওরোকে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম “দাবার মেসি” বলে অভিহিত করেছে। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে ইতিহাস তৈরি করে ফেলেছেন তিনি। ছাঁপিয়ে গিয়েছেন ২৩০০ রেটিংয়ের গণ্ডি।
২০১৩-তে জন্ম আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় যিনি ৯ বছর তিন মাসে ২২০০ ছুঁয়ে ফেলেছিলেন। দাবা পরিসংখ্যানবিদ তাল প্রুস-জিমারম্যান যিনি বছরের পর বছর ধরে প্রডিজিদের ট্র্যাক করে আসছেন। তাঁর মতে, তিনি তার তিন মাসের মধ্যে ২৩০০ টপকে গিয়েছে যা উজবেক জিএম জাভোখির সিন্দারভের দখলে ছিল সাত মাসেরও বেশি সময় ধরে।
ফিডের সর্বশেষ রেটিং তালিকায়, ওরো ২৩১৬-তে পৌঁছেছে। রেটিং পয়েন্টের মাধ্যমে এটি করা সবচেয়ে কম বয়সী হিসাবে এফএম খেতাব অর্জন করেছে। ওরোর আগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছেন প্রুস-জিমারম্যান।
“যে বয়সে মাত্র চারজন খেলোয়াড় ২২০০ ছুঁয়েছেন সেই বয়সে তিনি ২৩০০ করেছেন,” তিনি বলেন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-৮ চ্যাম্পিয়ন হওয়ার পর প্যান আমেরিকান অনূর্ধ্ব-১০ চ্যাম্পিয়নশিপ জেতেন ওরো। তিনি স্প্যানিশ চেস ডট কম-এ যোগ দেওয়ার পর আর্জেন্টিনা সংবাদ মাধ্যম তাঁকে অনেকটাই সমর্থন দিয়েছে এবং প্রচার দিয়েছে।
পরিবার এবং বন্ধুদের মধ্যে ফাউস্টি নামে পরিচিত, ৯ বছর বয়সী এই কোভিড অতিমারির সময় অবিশ্বাস্যভাবে নিজের দাবার উন্নতি করেছেন। তার বাবা, আলেজান্দ্রো বলেছেন যে যদিও তাঁর ছেলে প্রাথমিকভাবে দাবাতে খুব একটা আগ্রহী ছিলেন না, তবে তিনি ২০২০ সালের মে মাসে চেস ডট কম-এ তার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
“যেহেতু আমি বাড়ি থেকে কাজ করেছিলাম তখন ও সম্পূর্ণ নিজের উদ্যোগেই খেলাটা শিখছিল ইউটিউবে ভিডিও দেখে। এমনকি দাবার কোনও বইও পড়েনি ও,” এল মুন্ডোর সঙ্গে সাক্ষাত্কারে বলেন আলেজান্দ্রো যিনি তাকে “দাবার মেসি” বলে অভিহিত করেছিলেন। ফাউস্টিকে অনলাইনে প্রতি ১০০ পয়েন্টের জন্য পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জানান তাঁর বাবা।
“ঠিক এক সপ্তাহ পর আমার দরজায় ধাক্কা দিয়ে বলল ‘বাবা, আমি পুরস্কার জিতেছি।’ দু’দিন পরেই আবার পরেরটি জেতে। একই সপ্তাহের তৃতীয় দিন যখন ও আসে আমি ভেবেছিলাম যে ও সবাইকে বলে দেবে। আমি অবাক হয়ে দেখলাম ও বিভিন্ন মুভ নিয়ে কাজ করেছে, “তিনি বলেন। শেষ পর্যন্ত স্থানীয় দাবা ক্লাব তাকে অনলাইনে দাবা শেখানোর সিদ্ধান্ত নেয়।
শেখানেও শুরুতেই নিজের জাত চিনিয়েছে ফাউস্টি। চার রকমের সমস্যার মুখে তাঁকে ফেলা হয়েছিল এবং ফাউস্টি সেগুলো এত দ্রুত সমাধান করে ফেলেছিলেন যা দেখে সকলেই চমকে যান। তার পরই তিনি তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে ছেলেকে একজন প্রাইভেট শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেন। তারপর থেকে, তার উত্থান উল্লেখযোগ্য ছিল। যার জন্য চেস ডট কম-কে কৃতিত্ব দিয়েছেন আলেজান্দ্রো।। তার সর্বোচ্চ ব্লিটজ রেটিং হল ২৭৭০।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
