অলস্পোর্ট ডেস্ক: ২০ বছর বয়সী দাবা ইন্টারন্যাশনাল মাস্টার (আইএম) দুষ্যন্ত শর্মা-সহ একাধিক ভারতের তারকা দাবা খেলোয়াড় স্পেনে বড় বিপদের মুখে পড়লেন। সম্প্রতি সানওয়ে সিটজেস দাবা টুর্নামেন্টে খেলার সময় জলন্ধরের এই দাবাড়ুর ল্যাপটপটি খোয়া যায়। যে ল্যাপটপে তাঁর এই টুর্নামেন্টে খেলার যাবতীয় পরিকল্পনা-সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল। সকলেই জানে, এই প্রজন্মের দাবাড়ুদের কাছে তাঁদের ল্যাপটপ কতটা গুরুত্বপূর্ণ।
শুধু তাই নয়, স্প্যানিশ চোরেরা তাঁর পাসপোর্ট, ৪০০ ইউরো, দামি জ্যাকেট, ল্যাপটপ ব্যাগসহ অন্যান্য জিনিসপত্রও নিয়ে গিয়েছে। তিনটি ঘরে চুরি হয়েছে বলে জানা যাচ্ছে। একটি ঘরে যখন দাবাড়ুরা খেলতে গিয়েছিলেন তখন হয়। আর একটি ঘরে চুরি হয় যখন প্লেয়াররা ঘরের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন। এবং এমনও জানা যাচ্ছে একটি ঘরে চুরি হয় প্লেয়ার ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায়। বিষয়টি শুধু যে জিনিস খোয়া গিয়েছে তা নয় তার থেকে অনেকবেশি প্লেয়ারদের নিরাপত্তা জনিত তো বটেই। যদিও স্থানীয় পুলিশ সাহায্য করছে না বলে অভিযোগও উঠে আসছে।
দুষ্যন্ত ছাড়াও, প্রায় পরপর দু’দিনে ঘটে যাওয়া তিনটি পৃথক ঘটনায় আরও বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড় তাদের ল্যাপটপ, টাকা এবং অন্যান্য দামী জিনিসপত্র হারিয়েছেন। বাকিদের পাসপোর্ট চুরি যায়নি এটা বড় বিপদ থেকে মুক্ত করতে সাহায্য করবে।
“যেহেতু আমি আমার পাসপোর্ট হারিয়েছি, তাই আমি ইউরোপের অন্যান্য দাবা টুর্নামেন্টে খেলার মতো অবস্থায় নেই। আমাকে একটি পাসপোর্ট পেতে হবে এবং নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে,” দুষ্যন্ত আইএএনএসকে বলেছেন।
“ল্যাপটপের দাম প্রায় দুই লক্ষ টাকা এবং ল্যাপটপ ব্যাগে প্রায় তিন হাজার টাকা। তার প্রতিটি জ্যাকেটের দাম প্রায় ১০,০০০ টাকা। এছাড়াও, তিনি নগদ ৪০০ ইউরো এবং অন্যান্য জিনিস হারিয়েছেন,” বলেন দিব্যা শর্মা। তবে, চুরির ঘটনায় পাসপোর্ট, ভিসাসহ অন্যান্য জিনিসপত্র পাওয়া গেলেও ১০ বছরের পরিশ্রমের দাবা খেলার বিশ্লেষণে-সহ বিভিন্ন জিনিস চিরতরে হারিয়ে গিয়েছে।
“যদিও কিছু জিনিস কেনা যায়, দাবা খেলার বিশ্লেষণ কেনা যায় না কারণ এটা আমার নিজের শ্রম। আমার কোনও ব্যাকআপ নেই,” দুষ্যন্ত বলেন।
একই কথা অন্য অনেক ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রেও সত্য হতে পারে যাঁরা তাদের ল্যাপটপ এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র হারিয়েছে। সানওয়ে হোটেল গ্রুপের হোটেলেই ছিলেন ভারতীয় দাবাড়ুরা। স্পেনের সানওয়ে সিটজেস দাবা টুর্নামেন্ট অনেক দাবা খেলোয়াড়ের নিয়মিত সময়সূচীর একটি অংশ। প্রতিবছর এই টুর্নামেন্টে সারা বিশ্ব থেকে প্রচুর দাবাড়ু অংশ নেন।
এই বছর প্রায় ৭০জন ভারতীয় খেলোয়াড় এই ইভেন্টে অংশ নিয়েছিলেন, দুষ্যন্ত বলেন। তার মতে, যে অ্যাপার্টমেন্টে চুরি হয়েছিল সেটি সানওয়ে হোটেলের এবং খেলোয়াড়দের জন্য সরকারিভাবে অনুমোদিত থাকার জায়গা ছিল।
“১৯ ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যায় সপ্তম রাউন্ড শেষ করার পর, গ্র্যান্ডমাস্টার (জিএম) সংকল্প, আমার রুমমেট এবং আমি আমাদের ঘরে ফিরে আসি। ভেতরে ঢুকে দেখি টেবিলে রাখা আমার ল্যাপটপটি নেই। আমি নগদ টাকা, জ্যাকেট এবং পাসপোর্ট অন্যান্য জিনিসও খুঁজে পাইনি,” দুষ্যন্ত বলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
