অলস্পোর্ট ডেস্ক: ১৭ বছরের কিশোর গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা আবার বাজিমাত করলেন। চ্যাম্পিয়ন হলেন হাঙ্গেরির বুদাপেস্টে ভি গেজা হেতেনি মেমোরিয়াল সুপার জি এম দাবা টুর্নামেন্ট ২০২৩-এ। ১০ জনের এই ইভেন্টটিতে ইরানের এম আমিন তাবাতাবাই এবং রাশিয়ার সানান জুগিরভের থেকে এক পয়েন্ট এগিয়ে ছিলেন তিনি। তাঁর পয়েন্ট ৬.৫।
পুরো টুর্নামেন্টটিতে তাঁর খেলা নতুন করে তাঁর দক্ষতা এবং দৃঢ়তার পরিচয় দিয়েছে। পাঁচটি খেলায় জিতেছেন তিনি। তার মধ্যে তিনটি ছিল ড্র এবং শুধুমাত্র একটি গেমের পঞ্চম রাউন্ডে তিনি হেরে যান আমিন তাবাতাবাইয়ের বিরুদ্ধে।
ফাইনাল রাউন্ডে তিনি সাদা ঘুটি নিয়ে খেলেছিলেন পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার রাডোস্লাও ওজতাসেজেকের বিরুদ্ধে। গেমটি ড্র হয়। এই জয়ের সঙ্গে প্রজ্ঞানন্দার লাইভ রেটিং এই মুহূর্তে ২৭০৭.৩। এই টুর্নামেন্টটিতে অন্যান্য প্রতিযোগী যাঁদের তিনি হরিয়েছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল সুগিরভ, ইরাণের মাগসুদলু, হাঙ্গেরির অ্যাডাম কোজাক এবং পিটার প্রোহাসকা।
টুর্নামেন্টের শেষ ভাগে শেষ তিনটি খেলা ইউক্রেনের পাভেল এনজানভ, রাশিয়ার ম্যাক্সিম মাতলাকভ এবং ওজতাসজেকের বিরুদ্ধে ড্র করেছিলেন।সবমিলিয়ে তাঁর পারফর্মেন্স ছিল ব্যতিক্রমী। টুর্নামেন্টটিতে তিনি তাঁর নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন এবং তরুণ গ্র্যান্ডমাস্টার বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে তিনি আরও সাফল্য পেতে চলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
