Cart Total Items (0)

Cart

All Sports
কোনেরু হাম্পি

অলস্পোর্ট ডেস্ক: রবিবার এশিয়ান গেমস ২০২৩ দাবায় হতাশ করলেন ভিদিত গুজরাঠি। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে ভারতীয় এই গ্র্যান্ডমাস্টার হতাশাজনকভাবে পরাজিত হন কাজাখস্তানের নোগারবেকের কাছে। প্রথম রাউন্ডে বাংলাদেশের আইএম মহম্মদ ফাহাদ রহমানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও, কাজাখস্তান প্রতিপক্ষের হাতে পরাজিত হতে হয় গুজরাঠিকে। মহিলাদের ইভেন্টে ভারতের শীর্ষ খেলোয়াড় কোনেরু হাম্পি এবং ডি হারিকা ভাল শুরু করেন এবং দু’জনেই ব্যাক্তিগত রাউন্ডের জয় নিশ্চিত করেন।

অন্যদিকে অর্জুন এরিগাইসি র‍্যাপিডের ব্যক্তিগত ইভেন্টে দুই রাউন্ডের জয়ের পরে ১.৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন গেমে। প্রথম রাউন্ডে পাওলো বারসামিনাকে (ফিলিপাইন) পরাজিত করার পর, দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ড্র হয় ভিয়েতনামের লে তুয়ান মিনের বিপক্ষে।

পুরুষদের টুর্নামেন্টে শীর্ষস্থানীয় দাবাড়ুরা হলেন উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তরোভ এবং চিনের ওয়েই ই। আবদুসাত্তরোভ প্রথম ও দ্বিতীয় রাউন্ডে সহজেই জয়লাভ করেন। ওয়েই ই প্রথম রাউন্ডে ড্রয়ের পর দ্বিতীয় রাউন্ডে আবার বাউন্স ব্যাক করেন, এবং জিতে নেন গেম।

মহিলাদের ইভেন্টে, হাম্পি এবং হারিকা, তৃতীয় এবং চতুর্থ সর্বোচ্চ র‍্যাঙ্কের দাবাড়ু, দু’টি রাউন্ডেই সফলভাবে জয়লাভ করেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার হাম্পি, দ্বিতীয় রাউন্ডে ভিয়েতনামের ফাম লি থাও নুগুয়েনকে এবং প্রথমে ইরানের আলিনাসাবালামাদ্রি মোবিনাকে পরাজিত করেন।

এদিকে, আলালি রৌদার (ইউএই) বিপক্ষে জয় দিয়ে শুরু করেন জিএম হারিকা এবং তারপর দ্বিতীয় রাউন্ডে সিঙ্গাপুর ডব্লুজিএম কিয়ানিয়ুন গংকে পরাজিত করেন।

মহিলাদের দ্বিতীয় রাউন্ডের পরে পাঁচজন খেলোয়াড়ের মধ্যে সম্পূর্ণ পয়েন্ট রয়েছে এই দুই ভারতীয় মহিলা দাবাড়ুর দখলে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *