কোনেরু হাম্পি
অলস্পোর্ট ডেস্ক: কোভিড পরিস্থিতি এখড় অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু চিনে গিয়ে খেলতে হবে শুনলে এখনও বুকটা কেঁপে ওঠে। আর এবার এশিয়ান গেমসের আসর বসতে চলেছে চিনের হ্যাংঝৌয়ে। আর তাতেই কিছুটা অস্বস্তিতে এশিয়ান গেমসের জোড়া সোনাজয়ী গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি। তিনি আদৌ অংশ নেবেন কিনা তা নিয়ে নিজেই সংশয়ে রয়েছেন। দোহা এশিয়ান গেমসে ২০০৬-এ প্রথম সোনা জিতেছিলেন হাম্পি।
২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হ্যাংঝৌ গেমস। যা নিয়ে মোটেও খুশি নন হাম্পি। ১৩ বছর পর এশিয়ান গেমসে ফিরছে দাবা। সেখানে সকলেই চাইবে অংশ নিতে। কিন্তু হাম্পি বলেন, ‘‘আমি নিশ্চিত নই এশিয়ান গেমসে অংশ নেওয়ার বিষয়ে। কারণ এটি চিনে হচ্ছে। আর সে কারণেই আমি অংশ নেওয়ার বিষয়ে নিশ্চিত নই।’’
তিনি আরও জানান, ‘‘আমি জুন, জুলাইয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। আমি এশিয়ান গেমসে খেলতে চাই। কিন্তু আমি খুশি নই এটি চিনে হচ্ছে বলে। তাই আমাকে একটু ভাবতে হবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’’
কোভিডের জন্য চিনে গত বছর স্থগিত রাখা হয়েছিল এশিয়ান গেমস। এই বছর আবার চিনে কোভিড বাড়ার কথা জানা যায়। তার মধ্যে এশিয়ান গেমস নিয়ে কোনেরু হাম্পির মতো অনেকেই অস্বস্তিতে রয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
