Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ক্যান্ডিডেটস দাবা টুর্নামেন্টে একসঙ্গে খেলছেন ভারতের পাঁচ জন। এই প্রথম এতবড় সাফল্যের সামনে দাঁড়িয়ে ভারতীয় দাবা। যা দেখে উচ্ছ্বসিত ভারতীয় দাবার পথ প্রদর্শক বিশ্বনাথন আনন্দ। এবার তিনিও থাকছেন ক্যান্ডিডেটস দাবায়। তবে একদম অন্য ভূমিকায়। তাঁকে সেখানে দেখা যাবে ধারাভাষ্য দিতে। যা নিয়ে উচ্ছ্বসিত তিনি। পাশাপাশি ভারতীয় দাবার সাফল্য নিয়েও অনেক কথা বললেন।

বলছিলেন, ‘‘ভারতীয় দাবা যে এগিয়েছে তার প্রমান হাতে নাতে পাওয়া যাচ্ছে। এক সঙ্গে পাঁচজন ভারতীয় দাবাড়ু খেলতে চলেছে এবারের ক্যান্ডিডেটসে। এঁদের মধ্যে অনেককেই আমি কাছ থেকে চিনি। একটা সময় ছিল যখন এই ক্যান্ডিডেটসে আমি একাই যেতাম। গত ৩০ বছরে এটাই ছিল। আর একবছরের মধ্যে পাঁচ জন যাচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘বছরের সবচেয়ে বড় ঘটনা! আমি ক্যান্ডিডেটস টুর্নামেন্টের জন্য ধারাভাষ্য দিতে পেরে রোমাঞ্চিত। এটি ভারতীয় দাবার জন্য একটি বিশাল মুহূর্ত, আমাদের পাঁচ জন খেলোয়াড় বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে তা নির্ধারণ করতে বিশ্বের সেরাদের সঙ্গে লড়াই করবে।’’

শুনুন কী বলছেন বিশ্বনাথন আনন্দ—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *