Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ তুরস্কের ১৪ বছরের প্রতিভাবান দাবাড়ু ইয়াগিজ কান এরডগমাসের চমকপ্রদ উত্থানে বিস্মিত গোটা বিশ্ব। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ভ্যাসেলিন টোপোলভকে ৪-‌১ স্কোরে হারিয়ে ‘‌ সুপার গ্রান্ডমাস্টার’‌ হিসেবে নিজের স্ট্যাটাস প্রতিষ্ঠা করার পথে ইয়াগিজ। এমনকি ইয়াগিজের এই দুরন্ত পারফরমেন্সে মজেছেন ম্যাগনাস কার্লসেনও। ভূয়সী প্রশংসা করেছেন তুরস্কের এই দাবাড়ুর এত কম বয়সে এমন জায়গায় পৌঁছানোর জন্য।

চেজ.‌কমের দেওয়া তথ্য অনুযায়ী তুরস্কের ইয়াগিজ মোনাকোয় অনুষ্ঠিত ‘‌ ক্ল্যাশ অফ জেনারেশন থ্রি’‌র খেতাবী দৌড়ে ৬ রাউন্ডের লড়াইয়ে ৪টি জয় ও ২ টি ড্রয়ের সুবাদে ২৭০০ রেটিং মার্ক টপকে গেছে। ইয়াগিজ ২৭০৯ রেটিং নিয়ে ক্লাসিকাল চেজ রেটিংয়ে ২৯ তম স্থানে উঠে এসেছে। বিশ্বের নামী দাবাড়ুদের মধ্যে এক নম্বর ম্যাগনাস কার্লসেন, আলিজেরা ফিরুজা, ডোমারাজু গুকেশ এই লেভেল ছুঁয়েছিলেন ১৬ বছর বয়সে। ইয়াগেজ জাতীয় রেকর্ডও গড়েছে তুরস্কের দাবার ইতিহাসে সর্বোচ্চ এলো রেটিং প্রাপ্তি ঘটিয়ে।

এর আগে ২৭০০ এলো রেটিংয়ের গন্ডি পেরোনো রেকর্ড ছিল চীনের দাবাড়ু চীনের ওয়েই ইর দখলে। ওয়েই ১৫ বছর বয়সে এই মান ছুঁয়েছিল। চীনের ওয়েইয়ের আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন ম্যাগনাস কার্লসেন। ফিডে ওয়ার্ল্ড র‌্যাপিড চেজ চ্যাম্পিয়নশিপে ইয়াগিজের মুখোমুখি হয়েছিলেন তিনি। ম্যাচটা জিতলেও ইয়াগিজের খেলায় মজেছিলেন তিনি। কার্লসেনের প্রতিক্রিয়া, ‘‌ ইয়াগিজ প্রতিভাবান। ওর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ১৪ বছর বয়সের বিশ্বের সেরা দাবাড়ু বললে ভুল হবে না।’‌

ইয়াগিজের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তুরস্কের যুব ও ক্রীড়াদপ্তরের মন্ত্রী ওসমান আসকিন বাক। তাঁর প্রতিক্রিয়া, ‘‌ জাতীয় গ্র‌্যান্ডমাস্টার ইয়াগিজ দেশকে গর্বিত করেছে ওর পারফরমেন্স দিয়ে। বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে মোনাকোয় ২৭০০ এলো রেটিং অতিক্রম করে বিশ্বের এলিট দাবাড়ুর তালিকায় স্থান করে নিয়েছে ইয়াগিজ। ওর আরও বড় সাফল্য কামনা করি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *