অলস্পোর্ট ডেস্ক: এসজি অ্যাল্পাইন ওয়ারিয়র্স আইকন প্লেয়ার হিসেবে পেয়ে গেল বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন-কে। গ্লোবাল চেস লিগের উদ্বোধনী মরসুমে কার্লসেনের সঙ্গে একই দলে খেলতে দেখা যাবে ভারতীয় ত্রয়ী গ্র্যান্ডমাস্টারকে। আর তাঁরা হলেন ডি গুকেশ, আর প্রজ্ঞানানন্দা এবং অর্জুন এরিগাসির। এছাড়াও ইরিনা ক্রুশ এবং এলিজাবেথ পাৎজও এসজি স্পোর্টসের মালিকানাধীন এসজি অ্যালপাইন ওয়ারিয়র্স দলের অংশ হবেন।
এদিকে আইকন প্লেয়ার হিসেবে গ্যাঙ্গেজ গ্র্যান্ডমাস্টার্সকে নেতৃত্ব দেবেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ইনসিওরকোট স্পোর্টসের মালিকানাধীন দলটিতে রিচার্ড র্যাপো, চীনের হাউ ইফান, লেইনিয়ার ডমিনগুয়েজ পেরেজ, বেলা খোতেনাশভিলি এবং আন্দ্রে এসিপেনকোও থাকছেন।
ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস (ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন) অবশ্য ছিনিয়ে নিয়েছে সদ্য হওয়া বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে। বালান আলাস্কান নাইটস (পুনিত বালান গ্রুপের মালিকানাধীন) ইয়ান নেপোমনিয়াচ্চিকে বেছে নিয়েছে, যিনি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চিনের জিএমের কাছে হেরেছেন।
আপগ্র্যাড মুম্বা মাস্টার্স (ইউ স্পোর্টসের মালিকানাধীন) আইকন প্লেয়ার হিসাবে ম্যাক্সিম ভাচিয়ার-লাগ্রেভকে বেছে নিয়েছে যখন তিন ভারতীয় – বিদিত গুজরাথি, কোনেরু হাম্পি এবং হারিকা দ্রোনাভাল্লি -ও যোগ দেবেন এই দলে। লিগের ষষ্ঠ দল, চিঙ্গারি গালফ টাইটানস (চিঙ্গারি অ্যাপের মালিকানাধীন) তাদের আইকন প্লেয়ার হিসেবে জান-ক্রজিসটফ দুদাকে বেছে নিয়েছে।
লিগটি ২১ জুন থেকে ২ জুলাই ২০২৩ পর্যন্ত দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে অনুষ্ঠিত হবে প্রথম গ্লোবাল চেস লিগ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
