অলস্পোর্ট ডেস্ক: এক ভারতীয় নবীন গ্রান্ডমাস্টার দাবাড়ুর জন্য জার্মানির কার্লসরুয়েতে গ্রেনকে চেস ফেস্টিভাল ফ্রিস্টাইল ইভেন্টে খেতাব জেতা হল না বিশ্বের ১ নম্বর ম্যাগনাস কার্লসেনের। ভারতীয় এই দাবাড়ুর নাম আরিয়ান চোপরা। তিনি ম্যাচ ড্র রাখতে বাধ্য করেন কার্লসেনকে। আর তাতেই খেতাব হাতছাড়া তাঁর।
ফেস্টিভাল ফ্রিস্টাইল দাবা ইভেন্টের নবম ও শেষ রাউন্ডে ২৬৩৭ র্যাঙ্কিংয়ে থাকা ভারতের আরিয়ান চোপরার বিরুদ্ধে একটা জয় দরকার ছিল কার্লসেনের। কিন্তু ১৪ চালের মাথায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যেখানে ২৪ বছরের আরিয়ানের বুদ্ধির কাছে প্যাঁচে পড়ে ড্র মেনে নেওয়া ছাড়া আর কোনও পথ খোলা ছিল বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনের। সেটাই করেন কার্লসেন হার বাঁচানোর ঝুঁকি এড়াতে।
এই দ্রুত ড্রয়ের রাস্তায় হাঁটায় টু্র্নামেন্ট শেষ করেন কার্লসেন ৭ পয়েন্টে, ভিনসেন্ট কেমার ও ও ম্যাক্সিম ভাচিয়ের-লাগ্রেভের ঠিক পিছনে। ভিনসেন্ট ও ম্যাক্সিমের মধ্যে গেমটাও ড্র হয়। দুই প্রতিযোগীর অর্জিত পয়েন্ট ৭.৫ হলেও, টাইব্রেকারে উন্নত স্কোরের কারণে চ্যাম্পিয়ন হন ভিনসেন্ট কেমার। গতবছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লসেন। এবারও জার্মানি ও ফরাসি দুই দাবাড়ুর সঙ্গে শীর্ষ স্থানে থাকতেন কার্লসেন, ভারতীয় আরিয়ানের বিরুদ্ধে গেমটা জিততে পারলে।
আরিয়ান চোপরা ছাড়াও ভারতীয় আর এক দাবাড়ু লিওন লুকে মেনডোনকা ৭ পয়েন্ট অর্জনের সুবাদে শীর্ষে স্থানে থাকা দুই দাবাড়ু ভিনসেন্ট কেমার ও ম্যাক্সিম ভাচিয়ের-লাগ্রেভের ঠিক পিছনে থাকলেন কার্লসেনের সঙ্গে। আরিয়ান চোপরা প্রতিযোগিতায় ৫টি জয় ও ৪টি গেম ড্র করার সুবাদে অপরাজিত থাকলেন। সেখানে একটি মাত্র গেম হারেন মেনডোনকা। প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে আমেরিকার মোকে নিলম্যানের বিরুদ্ধে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
