Cart Total Items (0)

Cart

All Sports
ম্যাগনাস কার্লসেন

অলস্পোর্ট ডেস্কঃ সুপারবেট ব্লিৎজ ও র‍্যাপিড ফায়ার দাবায় জ্যান ক্রিস্টোফ ডুডাকে হারিয়ে জয়ী ম্যাগনাস কার্লসেন । তিনি পুরস্কার হিসেবে পেলেন মোট ৪০ হাজার ডলার। কার্লসেনের মোট স্কোর ২৪/৩৬।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে একদম নিকট ডুডাকে হারাল ম্যাগনাস। তাঁর মোট পয়েন্ট ২৩/৩৬। কার্লসেন দিনের শুরুটা ভালই করেছিলেন। মোট ১৪ থেকে ২৪ রাউন্ডের মধ্যে ১১টি গেমের মধ্যে ১০.৫ পয়েন্ট তুলে নেনে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। এরপর দুজনের পয়েন্ট সমান হওয়ার কারনে ড্র ম্যাচ হয়ে যায়। এরপর কার্লসেন চ্যালেঞ্জ জানায় ডুডাকে। শেষে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে জয়ী হন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন।

প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন ওয়েসলি সো ও ম্যাক্সিম ল্যাগ্রেভ। তাঁরা দুজনেই ২১.৫ পয়েন্ট স্কোর করে যুগ্মভাবে তৃতীয় হয়েছেন। লেভন অ্যারোনিয়ন পঞ্চম স্থানে শেষ করেছেন ২০.৫ পয়েন্ট স্কোর করে। প্রসঙ্গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস অংশগ্রহন করেননি। কিন্তু সুপারবেটে নেমেই পুরনো মেজাজে দেখা গেল তাঁকে।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *