Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: স্বপ্নটা অধরাই ছিল। একাধিকবার চেস ফর ইয়ুথ-এ অংশ নিয়েছেন, চ্যাম্পিয়নও হয়েছেন তবে সেটা জুনিয়র পর্যায়ে। সিনিয়রে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা অধরাই ছিল। তার পর যখন সিনিয়রে খেলার বয়স হল তখন বন্ধ চেস ফর ইয়ুথ। তাই এবার ছ’বছর পর আবার চেস ফর ইয়ুথ ফিরছে শুনে মানসিকভাবে প্রস্তুতিটা সেরেই ফেলেছিলেন। আর সেখানে খেলার সুযোগ পেতেই দীর্ঘদিনের অধরা স্বপ্ন পূরণ হল বাংলার এই গ্র্যান্ডমাস্টারের, মিত্রাভ গুঙহ। প্রথম রাউন্ডে খেলতে নামার আগেই বলে দিয়েছিলেন, “আশা করছি জিতব।” যেমন বলা তেমনই কাজ।

সাত রাউন্ডের এই টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলেন মিত্রাভ গুহ। তবে শেষ দিনের লড়াই ছিল হাড্ডাাহাড্ডি। মিত্রাভকে মুখোমুখি হতে হয়েছিল উত্তর-পূর্ব ভারতের একমাত্র ইন্টারন্যাশনাল মাস্টার সাহিল দে-র। যে সাহিল প্রথমবার চেস ফর ইয়ুথে অংশ নিয়েই নজর কেড়ে নিয়েছিলেন সবার। তবে মিত্রাভ-র খুব বেগ পেতে হল না তাঁকে হারাতে। সাহিল চতুর্থ রাউন্ডে বাংলার আরণ্যক ও পঞ্চম রাউন্ডে নীলাশকে হারিয়ে ষষ্ঠ রাউন্ডে পৌঁছেছিলেন।

বাংলার দুই আইএম সঙ্গে জিএম হওয়া যাদের শুধু সময়ের অপেক্ষা এখন, তাঁদের হারিয়ে দেওয়ায় সাহিলকে নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছিল সবার। ১৬ বছরের সাহিল বলছিলেন, “একটু চাপ তো ছিলই। সব ঠিকই ছিল একটু ভুল হয়ে গেল। আমি এই প্রথম চেস ফর ইয়ুথ খেললাম। গত তিন বছর হল কলকাতায় এসেছি। তখন এই টুর্নামেন্ট বন্ধ ছিল। তাই এবার হওয়ায় অংশ নিয়েছিলাম।”

মিত্রাভ চ্যাম্পিয়ন হয়ে বলেন, “শেষ খেলেছিলাম ২০১৭-তে. তার পর আবার এই খেললাম।” ৬.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন মিত্রাভ। ৬ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় আরণ্যক ও তৃতীয় সাহিল। সাহিলের কাছে চতুর্থ রাউন্ডে হারটা মেনে নিতে কষ্ট হলেও বাকি রাউন্ড জিতে দ্বিতীয় হয়ে এখন কিছুটা হলেও স্বস্তিতে আরণ্যক। সাত রাউন্ডের টুর্নামেন্ট হলেও চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে গেল ষষ্ঠ রাউন্ডেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *